advertisement

কৈলাস 'টিএমসি সেটিং মাস্টার', 'গো ব্যাক' পোস্টার পড়ল বিজেপি দফতরের বাইরে

Last Updated:

বিজেপি-তে কৈলাস বিজয়বর্গীয়কে (Kailash Vijayvargiya) বরাবরই মুকুল রায় (Mukul Roy) ঘনিষ্ঠ নেতা বলে মনে করা হত৷ সেই মুকুল রায় দল ছাড়ায় এবার রাজ্য নেতাদের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন মধ্যপ্রদেশের এই নেতা৷

#কলকাতা: কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের একাংশের ক্ষোভ ধীরে ধীরে বাড়ছিল৷ এবার বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব আরও প্রকাশ্যে চলে এল৷ বিজেপি দফতরের বাইরে কৈলাস বিজয়বর্গীয়কে টিএমসি সেটিং মাস্টার বলে কটাক্ষ করে পোস্টার পড়ল৷ একই সঙ্গে পোস্টারে লেখা রয়েছে 'গো ব্যাক৷' শুধু মুরলীধর সেন লেনের সদর দফতর, হেস্টিংসের বিজেপি কার্যালয়ের বাইরেই নয়৷ কলকাতা বিমানবন্দর সংলগ্ন রাস্তাতেও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষকের বিরুদ্ধে পোস্টার পড়েছে৷
কৈলাসের বিরুদ্ধে যে পোস্টারগুলি পড়েছে, তাতে তাঁর সঙ্গে মুকুল রায়ের ছবিও রয়েছে৷ বোঝাই যাচ্ছে, পরিকল্পনা মাফিক একই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় পোস্টারগুলি লাগানো হয়েছে৷
বিজেপি-তে কৈলাস বিজয়বর্গীয়কে বরাবরই মুকুল রায় ঘনিষ্ঠ নেতা বলে মনে করা হত৷ সেই মুকুল রায় দল ছাড়ায় এবার রাজ্য নেতাদের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন মধ্যপ্রদেশের এই নেতা৷ এমন কি, নির্বাচনে বিজেপির ফল খারাপ ফলের জন্যও কৈলাসকে দায়ী করা হচ্ছে৷ রাজ্যের অনেক নেতাদেরই এখন অভিযোগ, মুকুল রায়কে নিয়ে কৈলাস বিজয়বর্গীয়কে বহুবার সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি৷
advertisement
advertisement
রাজ্য নেতাদের মতামতকে গুরুত্ব না দিয়ে কৈলাস বিজয়বর্গীয় সহ কেন্দ্রীয় নেতারা তৃণমূল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দিয়েছেন বলেও রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে৷ এই অবস্থায় নির্বাচনের ফলপ্রকাশের পর আর রাজ্যে আসেননি কৈলাস৷ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতাদের বৈঠকেও অংশ নেননি তিনি৷ রাজ্যে বিজেপি-র পর্যবেক্ষক পদে কৈলাসকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷
advertisement
মুকুল রায় দল ছাড়ার পর বিজেপি-তে ভাঙন আতঙ্ক আরও বেড়েছে৷ এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্যও কৈলাসের দিকেই অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে৷ কারণ তাঁর হাত ধরেই বিজেপি-তে মুকুলের ক্ষমতা বেড়েছিল, অন্যান্য তৃণমূল নেতারাও পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন৷ যাঁদের মধ্যে অনেকেই এখন পুরনো দলে ফিরে আসতে চাইছেন৷
Anup Chakraborty
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কৈলাস 'টিএমসি সেটিং মাস্টার', 'গো ব্যাক' পোস্টার পড়ল বিজেপি দফতরের বাইরে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement