বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজুর আবেদনের সম্ভাবনা
Last Updated:
সোনিকা মৃত্যু তদন্তে চাঞ্চল্যকর মোড়। অভিনেতা বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করতে চলেছে পুলিশ।
#কলকাতা: সোনিকা মৃত্যু তদন্তে চাঞ্চল্যকর মোড়। অভিনেতা বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করতে চলেছে পুলিশ। সোনিকা ও বিক্রমের বন্ধুদের গোপন জবানবন্দির ভিত্তিতেই এই ধারা পরিবর্তনের সিদ্ধান্ত। এতদিন পর্যন্ত ৩০৪ এ ধারায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ ছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। আজ আলিপুর আদালতে ধারা পরিবর্তনের আবেদন করতে পারে পুলিশ ৷
অস্বস্তি বাড়ছে বিক্রমের।বৃহস্পতিবার আলিপুর আদালতে সোনিকা ও বিক্রমের চার ঘনিষ্ঠ বন্ধু সিরিন আসফাক, অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়, পৃথা গুহ, নাজিয়া পারভিন গোপন জবানবন্দি দেন ৷ ঘটনার দিন দুটি পার্টিতেই উপস্থিত ছিলেন এই চার জন ৷ সোনিকা ও বিক্রমের চার বন্ধুর গোপন জবানবন্দির প্রতিলিপি হাতে পেয়েই সিদ্ধান্ত বদল করতে চলেছে পুলিশ।
- এতদিন বিক্রমের বিরুদ্ধে ৩০৪ এ ধারায় মামলা
advertisement
advertisement
- গাফিলতির কারণে মৃত্যুর ধারায় মামলা চলছিল
- এই ধারাটি জামিনযোগ্য
বেপরোয়া গাড়ি চালানো-সহ আরও তিনটি ধারায় মামলা চলছিল। সবকটি ধারাই ছিল জামিনযোগ্য। তাই আলিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন বিক্রম। ইতিমধ্যেই অভিনেতার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর প্রাথমিক প্রমাণ হাতে এসেছে পুলিশের। এই অভিযোগটি জামিনঅযোগ্য। তাই বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করার সিদ্ধান্ত।
advertisement
কেন বিক্রমের বিরুদ্ধে ৩০৪ ধারা?
- মঙ্গলবার আলিপুর আদালতে ধারা পরিবর্তনের আবেদন করতে পারে পুলিশ
- বিক্রমের জামিন খারিজের আবেদনও করা হতে পারে
অবশেষে কি গ্রেফতার হবেন বিক্রম? নাকচ হবে অভিনেতার জামিন? পুলিশের সিদ্ধান্তেই তা স্পষ্ট হবে।
Location :
First Published :
May 16, 2017 9:48 AM IST










