advertisement

Howrah bridge closed: বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার! ব্যস্ত সময়ে প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকল বন্ধ হাওড়া ব্রিজ

Last Updated:

বিক্ষোভ শুরুর আগেই ব্রিজ বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে৷ ফলে সন্ধেবেলা অফিসা বা কর্মস্থল থেকে ফিরতে গিয়ে সমস্যায় পড়েন হাজার হাজার নিত্যযাত্রী৷

কলকাতা: বিজেপির বিক্ষোভের জেরে ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজে ধুন্ধুমার৷ ব্যারিকেড করে হাওড়া ব্রিজের উপরে যান চলাচল বন্ধ করে দিল পুলিশ৷ এ দিন সন্ধ্যায় হাওড়া ব্রিজে আরজি কর কাণ্ডের বিক্ষোভ দেখানোর কথা ছিল বিজেপির৷ সেই বিক্ষোভ শুরুর আগেই ব্রিজ বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে৷ ফলে সন্ধেবেলা অফিসা বা কর্মস্থল থেকে ফিরতে গিয়ে সমস্যায় পড়েন হাজার হাজার নিত্যযাত্রী৷
পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থকরা এগনোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷ প্রবল উত্তেজনা ছড়ায় হাওড়া ব্রিজ চত্বরে৷
শেষ পর্যন্ত বিপুল বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ৷ সন্ধে ৬.৪৫ মিনিট নাগাদ হাওড়া ব্রিজে ফের শুরু হয়  যান চলাচল৷
advertisement
advertisement
আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি৷ ওই অভিযানকে কেন্দ্র করেও বিধাননগরে তুমুল উত্তেজনা ছড়ায়৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি সমর্থকদের৷
আরজি কর কাণ্ডে রাজ্য সরকারকে চাপে ফেলতে ইতিমধ্যেই তৎপর হয়েছে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব৷ মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়েছে৷ আরজি করে চিকিৎসক হত্যার ঘটনায় যথাযথ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Howrah bridge closed: বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার! ব্যস্ত সময়ে প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকল বন্ধ হাওড়া ব্রিজ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement