advertisement

RG Kar murder: সঞ্জয়কে চেনেন? প্রশ্ন শুনেই পড়িমড়ি ছুট সেই পুলিশ অফিসারের, হাজিরা সিবিআই দফতরে

Last Updated:

সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর সময় সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, তিনি সঞ্জয় রাইকে চিনতেন কি না? এই প্রশ্ন শুনেই পড়িমড়ি করে ছুটে সিজিও কমপ্লেক্সের ভিতরে কোনওক্রমে ঢুকে যান অনুপ দত্ত৷

কলকাতা পুলিশের এসএআই অনুুপ দত্ত৷
কলকাতা পুলিশের এসএআই অনুুপ দত্ত৷
কলকাতা: সামান্য সিভিক ভলেন্টিয়ার হয়ে কীভাবে এত দাপুটে হয়ে উঠেছিল সঞ্জয় রাই? সিভিক ভলেন্টিয়ার হয়েও কীভাবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের ব্যারাকে থাকত সে? কীভাবে পুলিশকর্মী পরিচয় দিয়ে অবাধে বিভিন্ন সরকারি হাসপাতালের যত্রতত্র ঘুরে বেড়াত সঞ্জয়?
এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই৷ এ দিনই কলকাতা পুলিশের ওই অফিসারকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়ে এ দিন দুপুরেই সিজিও কমপ্লেক্সে পৌঁছন অনুপ দত্ত৷
advertisement
advertisement
সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর সময় সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, তিনি সঞ্জয় রাইকে চিনতেন কি না? এই প্রশ্ন শুনেই পড়িমড়ি করে ছুটে সিজিও কমপ্লেক্সের ভিতরে কোনওক্রমে ঢুকে যান অনুপ দত্ত৷ সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআই আধিকারিকরা৷
advertisement
আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সঞ্জয় রাই নামে ওই সিভিক ভলেন্টিয়ারের গ্রেফতারির পরই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে৷ জানা যায়, সিভিক ভলেন্টিয়ার হলেও কলকাতা পুলিশের অন্দরে যথেষ্ট প্রভাবশালী ছিল সঞ্জয়৷ এমন কি, সিভিক ভলেন্টিয়ার হয়েও কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের পুলিশ ব্যারাকে থাকত সে৷ কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তের প্রশ্রয়েই সঞ্জয়ের এত বাড়বাড়ন্ত বলে জানা যায়৷ সেই কারণেই ওই অফিসারকে এ দিন ডেকে পাঠায় সিবিআই৷
advertisement
অভিযোগ, পুলিশ ওয়েলাফেয়ার বোর্ডের হয়ে কাজ করত সঞ্জয়৷ বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে অবাধ যাতায়াত ছিল তার৷ এই অনুুপ দত্তই সঞ্জয়কে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কাজে যুক্ত করতে প্রভাব খাটিয়েছিলেন বলে অভিযোগ৷ পুলিশের বাইক চড়েই ঘুরে বেড়াত সঞ্জয়৷ এমন কি, পুলিশকর্মীরাও সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে সমঝে চলতেন বলেই সূত্রের খবর৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar murder: সঞ্জয়কে চেনেন? প্রশ্ন শুনেই পড়িমড়ি ছুট সেই পুলিশ অফিসারের, হাজিরা সিবিআই দফতরে
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement