advertisement

Weeds Recovered From Lake Town: সব্জি বোঝাই গাড়িতে লুকনো এক হাজার কেজি গাঁজা! লেক টাউনে তল্লাশিতে ধরল পুলিশ

Last Updated:

বিমানবন্দরের দিক থেকে আসা একটি সব্জি বোঝাই ম্যাটাডোরকে আটকান পুলিশকর্মীরা৷ গাড়ির ভিতরে বোঝাই করে রাখা ছিল সব্জির বস্তা (Weeds Recovered From Lake Town)৷

এই গাড়ি থেকেই উদ্ধার হয় গাঁজা৷
এই গাড়ি থেকেই উদ্ধার হয় গাঁজা৷
#কলকাতা: বাইরে থেকে দেখলে মনে হবে সব্জি বোঝাই গাড়ি৷ সকালের বাজারে কেনাবেচার জন্য যা কলকাতায় নিয়ে আসা হচ্ছিল (Weeds Recovered in Kolkata)৷ কিন্তু সব্জির বস্তার আড়ালেই লুকনো ছিল কেজি কেজি গাঁজা৷ তল্লাশির সময় যা ধরে ফেলল পুলিশ৷ সবমিলিয়ে ওই ম্যাটাডোর থেকে প্রায় এক হাজার কেজি গাঁজা (Weeds) উদ্ধার করেছে লেক টাউন থানার পুলিশ৷
সোমবার রাতে যশোর রোডের উপরে লেক টাউন মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ৷ সেই সময় বিমানবন্দরের দিক থেকে আসা একটি সব্জি বোঝাই ম্যাটাডোরকে আটকান পুলিশকর্মীরা৷ গাড়ির ভিতরে বোঝাই করে রাখা ছিল সব্জির বস্তা৷
advertisement
advertisement
সেই সমস্ত বস্তা সরিয়ে দেখতেই পুলিশকর্মীদের চোখ কপালে ওঠে৷ কারণ সব্জির বস্তার নীচেই লুকনো ছিল কেজি কেজি গাঁজা৷ সঙ্গে সঙ্গে গাড়িটিকে আটক করে গাড়িতে থাকা দু' জনকে গ্রেফতার করে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, গাড়িটি থেকে প্রায় দশ কুইন্টাল গাঁজা উদ্ধার হয়েছে৷ পুলিশের অনুমান, বড়দিন এবং বর্ষবরণের আগে কোনও বড় পার্টিতে সরবরাহের জন্যই এই বিপুল পরিমাণ গাঁজা শহরে আনা হচ্ছিল৷ কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল, ধৃত দু' জনকে জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ৷ ধৃতদের আজই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ৷
advertisement
বড়দিন, নববর্ষের আগে প্রতি বছরই শহরে গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকের চাহিদা বাড়ে৷ সক্রিয় হয়ে ওঠে মাদক চালানকারী চক্রগুলিও৷ এবারেও যে তার ব্যতিক্রম ঘটেনি, বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্তের ঘটনাতেই তা প্রমাণিত৷
Anup Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Weeds Recovered From Lake Town: সব্জি বোঝাই গাড়িতে লুকনো এক হাজার কেজি গাঁজা! লেক টাউনে তল্লাশিতে ধরল পুলিশ
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৮ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৮ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৮ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • বুধবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement