advertisement

New Town Guest House: দশমী থেকে নিখোঁজ, আইটি কর্মীর খোঁজে নিউ টাউনের গেস্ট হাউসে পুলিশ!দরজা ভেঙে উদ্ধার মৃতদেহ

Last Updated:

পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম চন্দ্রনাথ মুখোপাধ্যায়৷ পেশায় আইটি কর্মী ৩৪ বছর বয়সি চন্দ্রনাথের পরিবার তাঁর খোঁজে নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
দশমীর দিন থেকে নিখোঁজ ছিলেন৷ উত্তর চব্বিশ পরগণার শ্যামনগরের বাসিন্দা যুবকের খোঁজে পুলিশে অভিযোগও জানিয়েছিল পরিবার৷ শেষ পর্যন্ত নিউ টাউনের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হল নিখোঁজ সেই যুবকের দেহ!
পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম চন্দ্রনাথ মুখোপাধ্যায়৷ পেশায় আইটি কর্মী ৩৪ বছর বয়সি চন্দ্রনাথের পরিবার তাঁর খোঁজে নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে৷ যুবকের খোঁজ করতে গিয়ে তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ৷
মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই শনিবার সন্ধ্যায় নিউ টাউনের গৌরাঙ্গ নগর এলাকার একটি গেস্ট হাউসে পৌঁছয় পুলিশ৷ গেস্ট হাউসের যে ঘরে ওই যুবক ছিলেন, তার বাইরে যেতেই দুর্গন্ধ পান পুলিশকর্মীরা৷ এর পরই ঘরের দরজা ভাঙার সিদ্ধান্ত নেয় পুলিশ৷
advertisement
advertisement
দরজা ভাঙতে দেখা যায় ঘরের ভিতরে ওই যুবকের মৃতদেহ পড়ে রয়েছে৷ মৃতদেহের পাশে একাধিক ঘুমের ওষুধের শিশিও পড়ে থাকতে দেখা যায়৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক৷ কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Town Guest House: দশমী থেকে নিখোঁজ, আইটি কর্মীর খোঁজে নিউ টাউনের গেস্ট হাউসে পুলিশ!দরজা ভেঙে উদ্ধার মৃতদেহ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement