advertisement

Joka ESI Hospital: বস্তার ভিতরে কীসের মাংস? কুকুরে টানাটানি করতেই আতঙ্ক জোকার হাসাপাতালে, ছুটে এল পুলিশ

Last Updated:

বস্তায় ভরা ওই মাংস মানুষের হতে পারে বলে সন্দেহ করেন হাসপাতালের কর্মী এবং আধিকারিকরা৷ এর পরই ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ৷

জোকা ইএসআই হাসপাতালে পুলিশ৷
জোকা ইএসআই হাসপাতালে পুলিশ৷
সমীর মণ্ডল, কলকাতা: হাসপাতালের পিছনে বস্তা নিয়ে টানাটানি করছিল একটি কুকুর৷ বস্তার ছিঁড়ে বেরিয়ে আসছিল মাংসের টুকরো৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল জোকার ইএসআই হাসপাতালে৷
বস্তায় ভরা ওই মাংস মানুষের হতে পারে বলে সন্দেহ করেন হাসপাতালের কর্মী এবং আধিকারিকরা৷ এর পরই ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ৷ ওই মাংসের নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় পুলিশ৷
advertisement
জানা গিয়েছে, ওই বস্তার মধ্যে বড় বড় মাংসের টুকরো ভরা ছিল৷ সেই বস্তা নিয়েই টানাটানি করছিল একটি কুকুর৷ হাসপাতালের ক্যান্টিনের কর্মীরা প্রথম এই দৃশ্য দেখেন৷ এর পরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন তাঁরা৷ হাসপাতাল থেকেই খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানায়৷
advertisement
যদিও প্রাথমিক অনুসন্ধানে পুলিশের দাবি, ওই বস্তার মধ্যে উদ্ধার হওয়া মাংস এবং হাড় সম্ভবত কোনও পশুরই৷ যদিও ময়নাতদন্ত রিপোর্ট আসার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Joka ESI Hospital: বস্তার ভিতরে কীসের মাংস? কুকুরে টানাটানি করতেই আতঙ্ক জোকার হাসাপাতালে, ছুটে এল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement