advertisement

New Town Jeweller Murder Update: স্বর্ণব্যবসায়ীর বুকে পা দিয়ে হুমকি বিডিও-র, ভিডিও পেল পুলিশ! প্রশান্ত বর্মনের নির্দেশেই মারধর, দাবি ধৃতের

Last Updated:

নিউ টাউনের যাত্রাগাছিতে ওই স্বর্ণব্যবসায়ীর দেহ ফেলার সময়ও সেখানে ছিলেন বিডিও প্রশান্ত বর্মন৷

স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে আরও বিপাকে বিডিও প্রশান্ত বর্মন৷
স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে আরও বিপাকে বিডিও প্রশান্ত বর্মন৷
নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে হত্যার ঘটনায় পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য৷ পুলিশ সূত্রে খবর এই ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত বিবেকান্দ সরকার জেরায় স্বীকার করে নিয়েছে, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নির্দেশেই ওই স্বর্ণব্যবসায়ীকে মারধর করা হয়৷ এমন কি, যাত্রাগাছিতে স্বর্ণ বব্যসায়ীর দেহ লোপাটের সময়ও ঘটনাস্থলে উপস্থি ছিলেন অভিযুক্ত বিডিও৷
এর আগেই এই ঘটনায় কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকারকে গ্রেফতার করেছিল পুলিশ৷ এই সজলেরই গাড়ির চালক বিবেকানন্দ৷ পুলিশকে জেরায় সে জানিয়েছে, সজলের নির্দেশেই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল সে৷
জেরায় ধৃত বিবেকানন্দ পুলিশকে জানিয়েছে, গত ২৮ অক্টোবর স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে সল্টলেকের দত্তাবাদ থেকে অপহরণ করে নিউ টাউনে বিডিও-র ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়৷ সেখানে বিডিও-র নির্দেশেই ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর শুরু হয়৷ এমন কি, ওই স্বর্ণব্যবসায়ীকে মারার জন্য বিডিও প্রশান্ত বর্মন তাকেও নির্দেশ দেন বলে দাবি বিবেকানন্দের৷ মারধরে ব্যবহার করা হয় লাঠি, লোহার রড এবং বেল্ট৷ এমন কি, বিডিও নিজেও ওই স্বর্ণব্যবসায়ীকে মারধর করেন বলে দাবি করেছে ধৃত বিবেকানন্দ৷ এই মারধরের সময়ই মৃত্যু হয় ওই স্বর্ণ ব্যবসায়ীর৷
advertisement
advertisement
ধৃত ওই যুবক আরও দাবি করেছে, নিউ টাউনের যাত্রাগাছিতে ওই স্বর্ণব্যবসায়ীর দেহ ফেলার সময়ও সেখানে ছিলেন বিডিও প্রশান্ত বর্মন৷ শুধু তাই নয়, তাঁর নির্দেশেই মারধরে ব্যবহৃত বেল্ট, লোহার রড, লাঠি লোপাট করা হয়৷
হত্যাকাণ্ডের তদন্তে নেমে প্রথমে বিডিও-র কলকাতার গাড়ির চালক রাজু ঢালিকে গ্রেফতার করে পুলিশ৷ তার মোবাইল ফোন থেকে স্বর্ণব্যবসায়ীকে মারধরের ঘটনার ডিলিট করে দেওয়া ভিডিও উদ্ধার করেছে পুলিশ৷ সূত্রের খবর, সেই ভিডিওতে দেখা গিয়েছে ওই স্বর্ণব্যবসায়ীকে মাটিতে ফেলে তাঁর বুকে পা তুলে প্রাণে মারার হুমকি দিচ্ছেন ভিডিও৷
advertisement
গত ২৮ অক্টোবর সল্টলেকের দত্তাবাদের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে৷ ওই বিডিও-র বাড়ি থেকে চুরি যাওয়া গয়নায় স্বপন কামিল্যা নামে ওই স্বর্ণব্যবসায়ীর কাছে বিক্রি করা হয় বলে অভিযোগ৷ সেই সোনার সন্ধানেই গত অগাস্ট মাসে ওই স্বর্ণ ব্যবসায়ীর দাঁতনের বাড়িতেও যান বিডিও প্রশান্ত বর্মন৷
advertisement
সেদিনও ওই বিডিও-র সঙ্গে দেখা গিয়েছিল এই বিবেকানন্দ সরকারকে৷ স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ সূত্রের খবর, ধৃতদের বয়ানের সঙ্গে তাদের মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া ভিডিও এবং সিসিটিভি ফুটেজেরও যথেষ্ট মিল রয়েছে৷ ফলে, পুলিশ যে আস্তে আস্তে এই হত্যাকাণ্ডের তদন্তের জাল গুটিয়ে আনছে, তা স্পষ্ট৷ বিডিও প্রশান্ত বর্মন কতদিন পুলিশের হাত থেকে বাঁচতে পারেন, সেটাই এখন দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Town Jeweller Murder Update: স্বর্ণব্যবসায়ীর বুকে পা দিয়ে হুমকি বিডিও-র, ভিডিও পেল পুলিশ! প্রশান্ত বর্মনের নির্দেশেই মারধর, দাবি ধৃতের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement