advertisement

Haridevpur Case Update: হরিদেবপুরে কী ঘটেছিল সেই রাতে? তরুণীর মেডিক্যাল পরীক্ষাতেই বড় তথ্য পেল পুলিশ

Last Updated:

গত শুক্রবার হরিদেবপুরের মালঞ্চ সিনেমা হল সংলগ্ন এলাকায় এক বন্ধুর ফ্ল্যাটের জন্মদিনের পার্টিতে যান তিনি৷ সেখানেই দুই বন্ধু মিলে তাঁকে গণধর্ষণ করেন বলে অভিযোগ৷

ফাইল ছবি
ফাইল ছবি
হরিদেবপুরে গণধর্ষণেরই শিকার হয়েছেন তরুণী৷ নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষার পর এমনই তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা৷ এ বিষয়ে নিশ্চিত হতে তরুণীর মেডিকো লিগ্যাল পরীক্ষা করানোর জন্য এবার আদালতের আবেদন করবে পুলিশ৷
পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার হরিদেবপুরের মালঞ্চ সিনেমা হল সংলগ্ন এলাকায় এক বন্ধুর ফ্ল্যাটের জন্মদিনের পার্টিতে যান তিনি৷ সেখানেই দুই বন্ধু মিলে তাঁকে গণধর্ষণ করেন বলে অভিযোগ৷ শনিবার হরিদেবপুর থানায় অভিযোগ জানান নির্যাতিতা৷
অভিযোগ পাওয়ার পরই তরুণীর মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ৷ প্রসূতি বিভাগের চিকিৎসকের উপস্থিতিতেই হয় মেডিক্যাল পরীক্ষা৷ সেই পরীক্ষায় তরুণীর যৌনাঙ্গে যে ধরনের ঘর্ষণের চিহ্ন পাওয়া গিয়েছে, তাতে বিশেষজ্ঞরা প্রাথমিক ভাবে ধর্ষণেরই ইঙ্গিত দিয়েছেন৷
advertisement
advertisement
আরও বিস্তারিত তথ‍্য জানতে মেডিকো লিগ‍্যাল পরীক্ষা করানোর জন‍্য আদালতে আবেদন করা হচ্ছে৷ মেডিকো লিগ্যাল পরীক্ষায় শরীরের রস, যৌনাঙ্গ থেকে দেহ রস সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে এবং ডিএনএ প্রোফাইলের জন‍্য নমুনা সংগ্রহ করা হবে৷
অন্যদিকে, তরুণীর গোপন জবানবন্দি রেকর্ড করতে চাইছে পুলিশ৷ আলিপুর আদালতে আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে৷ তরুণীর গোপন জবানবন্দি করাতে চেয়ে আবেদন করেছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Haridevpur Case Update: হরিদেবপুরে কী ঘটেছিল সেই রাতে? তরুণীর মেডিক্যাল পরীক্ষাতেই বড় তথ্য পেল পুলিশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement