advertisement

কলকাতায় মিলল বাচ্চা-গ্যাংয়ের হদিশ

Last Updated:

পাটুলির একটি এটিএম ভাঙচুরের তদন্তে নেমে কলকাতার বাচ্চা গ্যাংয়ের হদিশ পেল পুলিশ। বেশ কয়েক মাস ধরেই পাটুলির বিভিন্ন এলাকায় কার্যত দাপিয়ে বেড়াচ্ছিল এই গ্যাং।

#কলকাতা: পাটুলির একটি এটিএম ভাঙচুরের তদন্তে নেমে কলকাতার বাচ্চা গ্যাংয়ের হদিশ পেল পুলিশ। বেশ কয়েক মাস ধরেই পাটুলির বিভিন্ন এলাকায় কার্যত দাপিয়ে বেড়াচ্ছিল এই গ্যাং। ওই এলাকায় কোনও সিসিটিভি ছিল না। ফলে পুলিশের তদন্ত প্রথমেই ধাক্কা খায়। তবে এটিএম লুঠের চেষ্টা ব্যর্থ হলেও ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি বঁটি থেকে পুলিশ প্রথম সূত্র পায়। জানা যায়, উল্টোদিকের একটি মাংসের দোকান থেকে মুরগি লুঠ করেছে দুষ্কৃতীরা।
তদন্ত চলাকালীন, ঢালাই ব্রিজের কাছে একটি জায়গার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেই দেখা মেলে চার নাবালকের। চুরি করা মুরগি দিয়ে তখন চলছিল তাদের পিকনিক। পুলিশ তাদের গ্রেফতার করে। বুধবার তাদের তোলা হয় জুভেইনাল কোর্টে । বেশ কয়েক মাস ধরে এলাকায় বেশ কয়েকটি ঘটনায় যুক্ত এই বাহিনী। অথচ পুলিশ কাউকেই ধরতে পারছিল না। অবশেষে বাচ্চাগুলিকে ধরতে পেরে স্বস্তিতে পুলিশও।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় মিলল বাচ্চা-গ্যাংয়ের হদিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement