advertisement

শিশুকন্যাকে খুনের পর ঘুরতে বেরিয়েছিল দারোয়ান! জোড়াবাগান কাণ্ডে জালে অভিযুক্ত

Last Updated:

পুলিশকে অভিযুক্ত জানিয়েছে, ভোরের দিকে এসে নিজের ঘরে ঘুমিয়েও পড়ে সে৷ সকালে এক পরিচারিকা বাড়ির ছাদে কাপড় শুকোতে দিতে যাওয়ার সময় সিঁড়িতে শিশুকন্যার দেহ পড়ে থাকতে দেখে৷

#কলকাতা: ৯ বছরের শিশুকন্যাকে বেহুঁশ করে যৌন নির্যাতন৷ তার পর তার শ্বাসরোধ করে গলা কেটে খুন করে দেহ ফেলে দিয়ে নিশ্চিন্তে ঘুরতে বেরিয়ে গিয়েছিল মূল অভিযুক্ত বাড়ির দারোয়ান৷ জোড়াবাগান হত্যাকাণ্ডে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য৷ যে বাড়িতে ওই শিশুটির দেহ উদ্ধার হয়, সেখানেই দারোয়ানের কাজ করত মূল অভিযুক্ত লম্বু৷
গতকাল, বৃহস্পতিবার সকালে জোড়াবাগান এলাকায় একটি বাড়ি থেকে ৬ বছরের এক বালিকার মৃতদেহ উদ্ধার করা হয়৷ বালিকাকে গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ৷ খুনের আগে তার উপর যৌন নির্যাতনও চালানো হয় বলে সন্দেহ করে পুলিশ৷ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করে জেরা করে পুলিশ৷ আটকদের মধ্য রয়েছে মূল অভিযুক্ত এবং ওই বাড়ির দীর্ঘদিনের দারোয়ান লম্বুও ছিল৷ জেরায় সে স্বীকার করেছে, শিশুটির উপরে একাই নির্যাতন চালিয়ে খুন করেছে সে৷
advertisement
এ দিন শিশুটির দেহের ময়নাতদন্ত রিপোর্টেও খুনের আগে যৌন নির্যাতনের প্রমাণ মেলে৷ শিশুটির পাকস্থলিতে বিরিয়ানি জাতীয় খাবার এবং চিপসও পাওয়া যায়৷ এতেই ওই দারোয়ানের উপরে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়৷ কারণ জেরায় সে পুলিশকে আগেই জানিয়েছিল, ঘটনার দিন বন্ধুদের সঙ্গে বিরিয়ানি এবং দেশি মদ খেয়েছিল সে৷ যদিও প্রথমে অভিযোগের কথা স্বীকার করেনি ওই দারোয়ান৷
advertisement
advertisement
জেরায় পুলিশকে রাম ওরফে লম্বু জানিয়েছে, গত বুধবার রাতে নিজের ঘরেই মোবাইলে অশ্লীল ভিডিও দেখছিল সে৷ সেই সময় খেলতে খেলতে ওই শিশুকন্যা ওই বাড়িতে ঢুকে পড়ে৷ তখনই তাকে খাবারের লোভ দেখিয়ে ঘরে ডাকে অভিযুক্ত৷ মাদক মেশানো খাবার খাইয়ে শিশুিটকে অচেতন করে প্রথমে যৌন নির্যাতন চালায় অভিযুক্ত৷ তার পর শ্বাসরোধ করে তাকে খুন করে সে৷ ছুরি দিয়ে গলাও কেটে দেয়৷ এর পর একটু রাতের দিকে শিশুকন্যার দেহ ছাদের সিঁড়ির কাছে ফেলে দেয় লম্বু৷ এর পর নিজের ঘরে এসে ফের বিরিয়ানি এবং মদ খায় সে৷ তার পর নিয়ম মতো বাড়ির জল তোলার পাম্প চালিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়ে যায় সে৷
advertisement
পুলিশকে অভিযুক্ত জানিয়েছে, ভোরের দিকে এসে নিজের ঘরে ঘুমিয়েও পড়ে সে৷ সকালে এক পরিচারিকা বাড়ির ছাদে কাপড় শুকোতে দিতে যাওয়ার সময় সিঁড়িতে শিশুকন্যার দেহ পড়ে থাকতে দেখে৷
পুলিশ জানিয়েছে, ধৃত লম্বুর মোবাইলে প্রচুর পর্ন ভিডিও মিলেছে৷ তার মধ্যে অধিকাংশই শিশুদের নিয়ে৷ গোয়েন্দারা মনে করছেন, চিপসের সাথে কিছু খাইয়ে সংজ্ঞাহীন করে তারপর গোটা ঘটনা ঘটানো হয়েছে। বাড়ির দারোয়ানই যে মূল অভিযুক্ত তা জানার পর এ দিন এলাকায় ফের বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের দাবি, অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দিতে হবে৷
advertisement
এ দিন স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী শশী পাঁজা ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় জনতা৷ যদিও অভিযুক্তের দ্রুত শাস্তির আশ্বাস দিয়েছেন মন্ত্রী৷
Sukanta Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শিশুকন্যাকে খুনের পর ঘুরতে বেরিয়েছিল দারোয়ান! জোড়াবাগান কাণ্ডে জালে অভিযুক্ত
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement