advertisement

পোলবা পুলকার দুর্ঘটনা: ঋষভের শারীরিক অবস্থার আরও অবনতি, সেরে উঠছে দিব্যাংশু

Last Updated:

চিকিৎসকেরা বলছেন, পোলবার পুলকার দুর্ঘটনায় মারাত্মক জখম ঋষভের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

#কলকাতা: পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত ঋষভ সিংয়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। কিডনি, ফুসফুস, লিভারের সংক্রমণ বেড়েছে। রক্তচাপ অস্বাভাবিক কম।  মাল্টি অরগান ফেলিওরের দিকে যাচ্ছে ঋষভের পরিস্থিতি। তবে অবস্থার সামান্য উন্নতি হয়েছে দিব্যাংশু ভকতের।
গভীর সঙ্কটে ঋষভ সিং। ক্রমেই জবাব দিচ্ছে ছোট্ট শরীর। চিকিৎসকেরা বলছেন,  পোলবার পুলকার দুর্ঘটনায় মারাত্মক জখম ঋষভের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গত চব্বিশ ঘণ্টায় কিডনি, ফুসফুস ,  লিভারের সংক্রমণ বাড়ছে। ক্রমশ মাল্টিঅরগ্যান ফেলিওরের দিকে এগোচ্ছে ঋষভ ৷ রক্তচাপ ও প্লেটলেট দ্রুত কমছে ৷ ৪ ইউনিট সিঙ্গল ডোনার প্লেটলেট দেওয়া হয়েছে ৷ রক্তে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে ৷
advertisement
ঋষভকে এমকো লাইফ সাপোর্ট সিস্টেমে রেখে লড়াই চলছে। এদিন জরুরি বৈঠকে বসে মেডিক্যাল বোর্ড। অন্যদিকে, পুলকার দুর্ঘটনায় আহত দিব্যাংশু ভকতের ভেন্টিলেশন বৃহস্পতিবারই খোলা হয়েছে। তবে আইসিইউতেই আছে দিব্যাংশু। চিকিৎসকেরা জানিয়েছেন, এদিন উঠে বসেছে দিব্যাংশু ৷ সকলের সঙ্গে কথাও বলছে ৷ রাইলস টিউবে খাওয়ানো হচ্ছে দিব্যাংশুকে ৷
advertisement
পোলবায় পুলকার দুর্ঘটনায় গ্রেফতার শামিম আফরোজ আখতার। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মালিক  শামিম। ঘটনার পর থেকে ফেরার ছিল শামিম। আজ তাকে ভোররাতে গ্রেফতার করে পুলিশ। শামিম প্রথমে পড়ুয়াদের গাড়িতে তুলত। দুর্ঘটনার দিন শামিম শিশুদের তুলেছিল। বৈদ্যবাটিতে থেকে অন্য চালক পুলকার চালায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পোলবা পুলকার দুর্ঘটনা: ঋষভের শারীরিক অবস্থার আরও অবনতি, সেরে উঠছে দিব্যাংশু
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বন্ধ বৃষ্টিতে
KKR vs PBKS : ইডেনে শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বন্ধ বৃষ্টিতে
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement