advertisement

Poila Baisakh: 'পয়লা বৈশাখের শুভেচ্ছা!' ট্যুইটবার্তা মোদি, রাহুল গান্ধি, মমতার

Last Updated:

Poila Baisakh: প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী কিংবা রাহুল গান্ধি, সকলেই ট্যুইটারে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন।

কলকাতা: পয়লা বৈশাখে শুভেচ্ছা বার্তায় সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে। প্রিয়জন থেকে শুরু করে বন্ধুবান্ধব, নববর্ষের এই দিনটিতে একের অপরকে শুভেচ্ছাবার্তা দিয়ে থাকেন সকলেই। পিছিয়ে নেই রাজনীতিবিদরাও। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী কিংবা রাহুল গান্ধি, সকলেই ট্যুইটারে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিন ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, "বাঙালি সংস্কৃতি ও পরস্পরা সারা বিশ্বে প্রশংসিত। নব বর্ষের প্রারম্ভে আমি প্রত্যেকের মুখ ও সুস্বাস্থ্য কামনা করি। শুভ নববর্ষ।" কংগ্রেস নেতা রাহুল গান্ধি ট্যুইটে জানান, "পয়লা বৈশাখের শুভ উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা। এই দিনটি প্রতিটি ঘরে আশা এবং সুখ নিয়ে আসুক।"
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পয়লা বৈশাখ উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি কামনা করি নববর্ষ আপনার জীবনে আশা, সুখ এবং স্বাস্থ্যের প্রাচুর্য নিয়ে আসুক। "
advertisement
কয়েকদিন আগেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আপনাদের সবাইকে নব বৈশাখের শুভনন্দন জানাই। সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন। কিন্তু বাংলায় নতুন শব্দ তো আনতে হবে। তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে শুভনন্দন হবে না কেন? আমি তাই এটা বললাম।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Poila Baisakh: 'পয়লা বৈশাখের শুভেচ্ছা!' ট্যুইটবার্তা মোদি, রাহুল গান্ধি, মমতার
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement