advertisement

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যে বলার অভিযোগ, দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

Last Updated:

শিক্ষাগত ডিগ্রি ভাঁড়ানোর অভিযোগ উঠল এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ৷

#কলকাতা: ফের বিপাকে বিজপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ শিক্ষাগত ডিগ্রি ভাঁড়ানোর অভিযোগ উঠল এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ৷ এই মর্মে মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে ৷ এর আগেই গত ২৬ এপ্রিল দিলীপ ঘোষের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যে তথ্য পেশ করার জন্য তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সল্টলেকের বাসিন্দা অশোক সরকার ৷
একসময়ের বিজেপি নেতা অশোক সরকারের দাবি, ২০১৬ সালে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সময় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন তিনি ৷ সেই সময় দিলীপ ঘোষের তরফে দাবি করা হয় যে, তিনি ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা করেছেন ৷
প্রাক্তন বিজেপি নেতার দাবি, দিলীপ ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা পাশ করেননি ৷ এই তথ্যটি সম্পূর্ণ ভুল ৷
advertisement
advertisement
নির্বাচন কমিশনের কাছে মিথ্যে তথ্য জমা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ১৭৭ ধারায় মামলা রুজুর পর ফের এদিন হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যে বলার অভিযোগ, দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা হাইকোর্টে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement