advertisement

হকারদের পর নজরে ফুটপাতবাসীরা! গৃহহীনরা ‘শেল্টার’ পাবে কোথায়? পুরসভার বড় সিদ্ধান্ত

Last Updated:

দিনের কলকাতার পর এবার রাতের কলকাতা ফুটপাত মুক্ত করতে উদ্যোগ কলকাতা পুরসভার। ফুটপাতে হকার নিয়ন্ত্রণের পর এবার দু:স্থ ও গৃহহীনদের সরিয়ে ফুটপাত মুক্ত করতে চায় পুরসভা। তবে জানা গিয়েছে ফুটপাতবাসীদের স্থান দেওয়া হবে নাইট শেল্টারে।

হকারদের পর নজরে ফুটপাতবাসীরা! গৃহহীনরা ‘শেল্টার’ পাবে কোথায়? পুরসভার বড় সিদ্ধান্ত
হকারদের পর নজরে ফুটপাতবাসীরা! গৃহহীনরা ‘শেল্টার’ পাবে কোথায়? পুরসভার বড় সিদ্ধান্ত
কলকাতা: দিনের কলকাতার পর এবার রাতের কলকাতা ফুটপাত মুক্ত করতে উদ্যোগ কলকাতা পুরসভার। ফুটপাতে হকার নিয়ন্ত্রণের পর এবার দু:স্থ ও গৃহহীনদের সরিয়ে ফুটপাত মুক্ত করতে চায় পুরসভা। তবে জানা গিয়েছে ফুটপাতবাসীদের স্থান দেওয়া হবে নাইট শেল্টারে।
মুখ্যমন্ত্রী হকার নিয়ে নির্দেশ দিলেও দু:স্থ গৃহহীন ও কাগজ কুড়ানো বিভিন্ন ব্যক্তিরা কলকাতার ফুটপাত জুড়ে থাকছেন। দিনের বেলা তো বটেই বাড়িঘর তৈরি করে অনেকেই রাতের বেলায় অনেক জায়গায় বসবাস করছে। কলকাতার প্রাণকেন্দ্র বালিগঞ্জের একাধিক এলাকায় এই ভাবেই ফুটপাত বেদখল হয়ে যাচ্ছে।
advertisement
advertisement
হকার নিয়ন্ত্রণের পর এটাই চিন্তার ভাঁজ ফেলছে কলকাতা পুরসভার। আজ পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে বৈঠকের পর ফুটপাতে আর কোন গৃহহীন, দু:স্থ বা কাগজ কুড়ানো কেউ থাকবে না। ফুটপাতে কেউ রাত কাটাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা পুরসভার ১১ টি নাইট শেল্টার বা “আশ্রয়” এ এদের স্থান দেওয়া হবে। পুজোর মধ্যে আরও দুটি উত্তর ও দক্ষিণ কলকাতায় নাইট শেল্টার তৈরির পরিকল্পনা পুরসভার। কলকাতা পুরসভার মেয়র পরিষদ (সমাজ কল্যাণ) মিতালী বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘‘টালিগঞ্জের গান্ধি কলোনী এবং উত্তর কলকাতার মুরারি পুকুরে, দুটো নাইট শেল্টার হবে পুজোর মধ্যেই।’’
advertisement
সূত্রের খবর এবার হকার নিয়ন্ত্রণের পর, পৌরসভা পুলিশ এই দু:স্থ ,গৃহহীন বা কাগজ কুড়ানো কেউ রাস্তার ফুটপাতে রাতের বেলায় থাকলে তাদের বিরুদ্ধে অভিযান চালাবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হকারদের পর নজরে ফুটপাতবাসীরা! গৃহহীনরা ‘শেল্টার’ পাবে কোথায়? পুরসভার বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement