advertisement

Spicejet flight makes emergency landing at Kolkata Airport: মাঝ আকাশে বিকট শব্দ, তড়িঘড়ি কলকাতায় জরুরি অবতরণে বাধ্য হল পটনাগামী বিমান

Last Updated:

মঙ্গলবার পটনা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয় স্পাইসজেটের একটি বিমান৷ যাত্রী ও বিমান সংস্থার কর্মী সহ মোট ৩৪ জন ছিলেন বিমানটিতে (Spicejet flight makes emergency landing at Kolkata Airport)৷

#কলকাতা: পটনা থেকে গুয়াহাটি যাচ্ছিল যাত্রীবাহী বিমান৷ মাঝ আকাশে হঠাৎই ইঞ্জিন থেকে বিকট শব্দ শুনে তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হলেন পাইলট (Emergency landing at Kolkata Airport)৷ শেষ পর্যন্ত অন্য বিমানে করে যাত্রীদের গুয়াহাটি পাঠানোর ব্যবস্থা করল বেসরকারি বিমান সংস্থা৷
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার পটনা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয় স্পাইসজেটের (Spicejet) একটি বিমান৷ যাত্রী ও বিমান সংস্থার কর্মী সহ মোট ৩৪ জন ছিলেন বিমানটিতে৷ মাঝ আকাশে থাকাকালীনই বিমানের ইঞ্জিন থেকে বিকট শব্দ শুনতে পান পাইলট৷ সঙ্গে সঙ্গে তিনি কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান৷ স্পাইসজেটের বিমানের চালকের অনুরোধ শুনে দ্রুত বিমানটিকে কলকাতায় জরুরি অবতরণের পথ করে দেয় কলকাতা এটিসি৷ নির্বিঘ্নেই বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে৷
advertisement
advertisement
অবতরণের পর স্পাইসজেটের ইঞ্জিনিয়াররা বিমানটিকে পরীক্ষা করে দেখেন৷ কিন্তু ওই বিমানে আর যাত্রীদের গুয়াহাটি নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়া হয়নি৷ কলকাতা থেকেই অন্য বিমানে তাঁদের গুয়াহাটি পাঠানোর ব্যবস্থা করে সংস্থা৷ ঘটনায় যাত্রীদের মধ্যেও যথেষ্ট আতঙ্ক ছড়ায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Spicejet flight makes emergency landing at Kolkata Airport: মাঝ আকাশে বিকট শব্দ, তড়িঘড়ি কলকাতায় জরুরি অবতরণে বাধ্য হল পটনাগামী বিমান
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement