Partha Chatterjee || জেলবন্দিই কাটবে নিজের পুজো, তবু রাজ্যবাসীকে শারদ-শুভেচ্ছা পার্থ চট্টোপাধ্যায়ের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এবার পুজোটা গরাদবন্দিই কাটবে পার্থর৷ তবে রাজ্যবাসীকে পুজোর শুভেচ্ছা জানাতে ভুললেন না তিনি৷ সবার পুজো ভাল কাটুক, এটাই চাইলেন পার্থ৷
#কলকাতা: জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়৷ নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত৷ এবার পুজোটা গরাদবন্দিই কাটবে পার্থর৷ তবে রাজ্যবাসীকে পুজোর শুভেচ্ছা জানাতে ভুললেন না তিনি৷ সবার পুজো ভাল কাটুক, এটাই চাইলেন পার্থ৷ পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এস পি সিনহা এবং অশোক সাহারও জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷
কলকাতার বড় পুজোর কথা বললেই, যে সব পুজোর কথা মনে আসত সেই তালিকায় রয়েছে নাকতলা উদয়ন সংঘ৷ যার প্রধান উদ্যোক্তা পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে৷ তবে তার জন্য সেখানকার পুজোর উৎসাহে কোনও কমতি নেই৷ বরং আমজনতার মনে যেন নাকতলার পুজো নিয়ে একটু বেশিই আগ্রহ৷
advertisement
advertisement
এ দিন পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন না বলে এ দিন আদালতে অভিযোগ জানায় সিবিআই৷ জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতির জন্যও আবেদন জানান সিবিআই-এর আইনজীবীরা৷ জামিন পেলে পার্থ সাক্ষীদের উপরে প্রভাব খাটাতে পারেন বলেও আদালতে দাবি করে সিবিআই৷
Location :
First Published :
Sep 21, 2022 9:53 PM IST











