advertisement

কারও পরিচিত হলেও রেহাই নেই, তোলাবাজি রুখতে আসরে নামলেন শিক্ষামন্ত্রী

Last Updated:

মুখ্যমন্ত্রীর দাওয়াই বলে কথা ! যত শীঘ্র সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করতে উঠে পড়ে লাগলেন তাঁর অনুগত সৈনিক ৷

#কলকাতা: মুখ্যমন্ত্রীর দাওয়াই বলে কথা ! যত শীঘ্র সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করতে উঠে পড়ে লাগলেন তাঁর অনুগত সৈনিক ৷
কলেজে ভর্তিপ্রক্রিয়ায় তোলাবাজি রুখতে সোমবার সকালেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কালীঘাটে নিজ-বাসভবনে তলব করেন মুখ্যমন্ত্রী ৷ তখনই টাকার বিনিময়ে কলেজের আসন বিক্রির ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ নিতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন মমতা ৷ এরপরেই নড়েচড়ে বসেছে শিক্ষামন্ত্রক ৷ বেশ কয়েকদিন ধরেই শহরজুড়ে একাধিক কলেজে তোলাবাজির অভিযোগ উঠছে ৷ কিন্তু একাধিক অভিযোগ সত্ত্বেও কার্যক্ষেত্রে শিক্ষাদফতরের একটু গা ছাড়া মনোভাবই দেখা গিয়েছিল ৷ আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতি বদলালো ৷
advertisement
advertisement
এদিন সকাল ১১টা নাগাদ কালীঘাট থেকে নবান্ন যাওয়ার পথে হঠাৎই আশুতোষ কলেজে হানা দেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে গিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ এরপরেই আসরে নামতে দেখা যায় শিক্ষামন্ত্রীকেও ৷ প্রথমেই জয়পুরিয়া কলেজে অভিযানে যান পার্থ ৷ আজ সকালেই তোলাবাজির অভিযোগে এই কলেজের প্রাক্তন জিএ তিতান সাহাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ এদিন জয়পুরিয়ায় পৌঁছেই অভিভাবকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ৷ পার্থর কাছে অভিযোগ জানান অভিভাবকরাও ৷ যোগ্যতা থাকা সত্ত্বেও ভরতিতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকরা ৷ এরপর জয়পুরিয়ার অধ্যক্ষের সঙ্গেও কথা বলেন শিক্ষামন্ত্রী ৷
advertisement
জয়পুরিয়ার পর মণীন্দ্রনাথ কলেজে যান পার্থ ৷ দিন কয়েক আগে এই কলেজ থেকেও টাকা চাওয়ার অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
এদিন মণীন্দ্রর অধ্যক্ষের সঙ্গে দেখা করে শিক্ষামন্ত্রী জানতে চান, ‘আপনাদের কলেজে এত অভিযোগ কেন ?’
এরপরেই মণীন্দ্র ও জয়পুরিয়ায় ভরতি ও মেধাতালিকা তলব করেন তিনি ৷ উচ্চশিক্ষা দফতরে তালিকা জমার নির্দেশ দেওয়া হয় ৷ ভরতি প্রক্রিয়ায় ছাত্র সংসদ বা বহিরাগতরা আর কেউ থাকতে পারবে না বলেও জানান পার্থ ৷ এমনকী কারও চেনা পরিচিত হলেও রেহাই পাওয়া যাবে না বলে জানিয়ে দেন তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কারও পরিচিত হলেও রেহাই নেই, তোলাবাজি রুখতে আসরে নামলেন শিক্ষামন্ত্রী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement