advertisement

Partha Chatterjee to face CBI: ফের তলব, দ্বিতীয়বার সিবিআই-এর মুখোমুখি হতে নিজাম প্যালেসে পার্থ

Last Updated:

গত বুধবার প্রায় সাড়ে তিন ঘণ্টা সিবিআই দফতরে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷

আজ দ্বিতীয়বার সিবিআই-এর মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়৷
আজ দ্বিতীয়বার সিবিআই-এর মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়৷
#কলকাতা: আজ ফের সিবিআই-এর মুখোমুখি হতে নিজাম প্যালেস পৌঁছলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গত বুধবার সিবিআই-এর মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়৷ আজ সকাল এগারোটায় ফের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তলব করেছিল সিবিআই৷ সেই মতো সকাল পৌনে এগারোটা নাগাদই সিবিআই দফতরে পৌঁছে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী৷
এ দিন সকালই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছে যান তাঁর আইনজীবীরা৷ সম্ভবত আইনজীবীদের সঙ্গে আলোচনা সেরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী৷
advertisement
গত বুধবার প্রায় সাড়ে তিন ঘণ্টা সিবিআই দফতরে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ যদিও সূত্রের খবর, তাঁকে খুব বেশি প্রশ্ন করেননি সিবিআই কর্তারা৷ ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও জেরা করেছেন সিবিআই আধিকারিকরা৷ পরেশ অধিকারীর বিরুদ্ধে তাঁর মেয়েকে শিক্ষিকা হিসেেব নিয়োগ করতে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে৷ দুই মন্ত্রীর বয়ানও মিলিয়ে দেখতে পারে সিবিআই৷
advertisement
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ীই সিবিআই-এর মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন ২০১৯ সালে এসএসসি-র যে উপদেষ্টা কমিটি গড়েছিলেন, সেই কমিটির বিরুদ্ধেই নিয়োগের ক্ষেত্রে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে৷ ওই কমিটির সদস্যদেরও জেরা করেছে সিবিআই৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee to face CBI: ফের তলব, দ্বিতীয়বার সিবিআই-এর মুখোমুখি হতে নিজাম প্যালেসে পার্থ
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement