advertisement

পরিবহ হয়ত আর সার্জেন হতে পারবে না, দাবি জুনিয়ার ডাক্তারদের

Last Updated:
#কলকাতা: এনআরএস কাণ্ডে যে চিকিৎসক গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, সেই পরিবহ মুখোপাধ্যায়ের শারীরিক কিছু সমস্যা তৈরি হয়েছে৷ চিকিৎসা পরিভাষায় তাকে পোস্ট ট্রম্যাটিক কমপ্লিকেশন বলা হচ্ছে৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন আন্দোলনরত চিকিৎসকরা৷
তাদের দাবি এই ধরণের সমস্যার ফলে দীর্ঘদিন পরিবহের চিকিৎসা চলবে৷ স্নায়ুর সমস্যার ফলে তাঁকে নিয়মিত পরিষেবা নিতে হবে৷ পাশাপাশি তার দৃষ্টির সমস্যা দেখা গিয়েছে, সঙ্গে যোগ হয়েছে স্মৃতিশক্তির সমস্যা৷ এই অবস্থায় কোনওভাবেই পরিবহের সার্জেন হওয়া হবে না, দাবি জুনিয়ার ডাক্তারদের৷
advertisement
advertisement
পরিবহের স্বপ্ন ছিল সার্জেন হওয়া, সেটা সম্ভব নয় বলেই আফসোস করেছেন আন্দোলনকারী জুনিয়ার ডাক্তাররা৷ পাশাপাশি কেন মুখ্যমন্ত্রী পরিবহকে দেখতে জাননি, সে প্রশ্ন তোলেন তারা৷ সঙ্গে আরও জানানো হয়, যে আহত চিকিৎসককে না দেখতে গিয়েও কীভাবে মুখ্যমন্ত্রী জানলেন যে পরিবহ ভাল আছেন? শনিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়ার ডাক্তারদের বক্তব্য যে তারাও কাজে ফিরতে চান৷ তবে এই সমস্যার সমাধান কোন পথে মিলবে তার কোন সদুত্তর এখনও অমিল৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পরিবহ হয়ত আর সার্জেন হতে পারবে না, দাবি জুনিয়ার ডাক্তারদের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement