advertisement

Paresh Adhikari: অবশেষে দেখা মিলল পরেশ অধিকারীর! দমদম থেকেই রওনা নিজাম প্যালেস-এর উদ্দেশ্যে

Last Updated:

Paresh Adhikari: আসার কথা ছিল বুধবার। সেইমতো ট্রেনে রওনাও দিয়েছিলেন কন্যা সহ। কিন্তু পদাতিক এক্সপ্রেস থেকে মাঝপথেই নেমে পড়েন মন্ত্রী পরেশ অধিকারী। বর্ধমান স্টেশন থেকেই গায়েব হয়ে যান তিনি।

দেখা পাওয়া গেল পরেশ অধিকারীর
দেখা পাওয়া গেল পরেশ অধিকারীর
#কলকাতা: আসার কথা ছিল বুধবার। সেইমতো ট্রেনে রওনাও দিয়েছিলেন কন্যা সহ। কিন্তু পদাতিক এক্সপ্রেস থেকে মাঝপথেই নেমে পড়েন মন্ত্রী পরেশ অধিকারী। বর্ধমান স্টেশন থেকেই গায়েব হয়ে যান তিনি। এমনকি আদালতের কড়া হুঁশিয়ারি সত্বেও নির্ধারিত সময়ের মধ্যে পৌছননি সিবিআই দফতরে হাজিরায়। অবশেষে আজ সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছলেন শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)।
পরেশ অধিকারী দমদম বিমানবন্দরে এসে পৌঁছন বৃহস্পতিবার সন্ধ্যেবেলায়। বাগডোগরা থেকে স্পাইস জেটের SG3230 বিমানে তিনি কলকাতায় পৌঁছন সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ। বিকেল ৫টা-তে বাগডোগরা থেকে ফ্লাইট ছাড়ে। সন্ধ্যে ৬:৩০ র পর সেই বিমান দমদমে পৌঁছয়।
advertisement
advertisement
মন্ত্রী পরেশ অধিকারী মন্ত্রী পরেশ অধিকারী
বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চরম হুঁশিয়ারির পরই খোঁজ পাওয়া যায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। আদালতের নির্দেশ সত্ত্বেও কলকাতায় এসে সিবিআই দফতরে হাজিরা দেননি মন্ত্রী। গতকাল পদাতিক এক্সপ্রেসে রওনা দিয়েও মাঝপথেই নেমে যান মন্ত্রী। এই প্রশ্নেই আজ চরম ক্ষোভ প্রকাশ করে আদালত। এরপরেই জানা যায়, পরেশ অধিকারী ইমেইল করে পরবর্তী হাজিরার সময় ও দিন চেয়েছেন। আদালতে সেকথা জানিয়েছে সিবিআই।
advertisement
সিবিআই দফতরের উদ্দেশ্যে পরেশ অধিকারী সিবিআই দফতরের উদ্দেশ্যে পরেশ অধিকারী
জানা যায়, পরেশ অধিকারী কোচবিহারে আছেন এবং স্পাইস জেটের বিমানে আজই তিনি কলকাতায় আসছেন। ই-মেইল মারফত মন্ত্রীর আইনজীবী যাবতীয় আদালতকে জানান। পরেশ অধিকারীর আইনজীবীর ইমেইল এর পরেই বিধাননগর পুলিশ কমিশনারকে বিমানবন্দরে নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়। যাতে বিমানবন্দরে পরেশ অধিকারী নামলেই বিধাননগর পুলিশ বিমানবন্দর থেকেই তাঁকে সিবিআই অফিসে পৌঁছাতে সাহায্য করে তাও নিশ্চিত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইমতোই বিমানবন্দর থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেস।
advertisement
প্রতিবেদন : অভিজিৎ চন্দ ও অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Paresh Adhikari: অবশেষে দেখা মিলল পরেশ অধিকারীর! দমদম থেকেই রওনা নিজাম প্যালেস-এর উদ্দেশ্যে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement