advertisement

পরিচ্ছন্নতায় জোর, ডেঙ্গি মোকাবিলায় আগেভাগেই সাবধানী রাজ্য

Last Updated:
#কলকাতা: বর্ষার আগমনের সঙ্গে সঙ্গেই রাজ্যে শুরু হয় ডেঙ্গির প্রকোপ ৷ রাজ্যে ডেঙ্গির প্রকোপ শুরু হওয়ার আগেই সাবধানী স্বাস্থ্য দফতর ৷ গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবছর বর্ষার আগে থেকেই পঞ্চায়েত দফতরকে পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশ ৷
ডেঙ্গির মোকাবিলায় সবরকম সাবধানতা অবলম্বন করা হচ্ছে বলে জানানো হয়েছে পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে ৷ স্বাস্থ্য দফতরের নির্দেশ আসার পর থেকেই জেলায় জেলায় পঞ্চায়েত দফতর ডেঙ্গির প্রকোপ রুখতে উদ্যোগী ৷ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে খবর, ১৫ থেকে ২৮ জুলাই অবধি প্রতিটি জেলায় চলবে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ৷ মশার বংশবৃদ্ধি রুখতে জমা জলের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় চলবে সাফাই অভিযান ৷
advertisement
প্রতি বছর রাজ্যে ডেঙ্গির সবচেয়ে বেশি প্রকোপ দেখা যায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও হাওড়ায় ৷ এই জেলাগুলির জন্য তৈরি হয়েছে বিশেষ কর্মসূচি ৷ শুধু ডেঙ্গি নয় মশাবাহিত সমস্ত রকম রোগ রুখতে উদ্যোগী বাকি জেলাগুলিও ৷ নিজেদের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রেখে মশাবাহিত রোগ দূরীকরণে বিশেষ পরিকল্পনা নিয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চায়েত দফতরও ৷ মশার ডিম পাড়া রুখতে জলাশয় থেকে বাজার, স্কুল থেকে অফিস সমস্ত জায়গায় চালানো হচ্ছে সাফাই অভিযান ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পরিচ্ছন্নতায় জোর, ডেঙ্গি মোকাবিলায় আগেভাগেই সাবধানী রাজ্য
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement