advertisement

Panchayat Election Violence 2023: পঞ্চায়েতে 'হিংসা', জেলায় জেলায় লম্বা 'প্রশ্নমালা'! কী কী উত্তর খুঁজছে নির্বাচন কমিশন?

Last Updated:

Panchayat Election Violence 2023: নির্বাচনের দিন কী কী ধরনের ভায়োলেন্স বা হিংসার ঘটনার অভিযোগ হয়েছে? পঞ্চায়েত নির্বাচনের দিন হিংসা নিয়ে এবার তৎপরতা রাজ্য নির্বাচন কমিশনের।

রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন
রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দিন হিংসা নিয়ে এবার তৎপরতা রাজ্য নির্বাচন কমিশনের। নির্বাচনের দিন কী কী ধরনের ভায়োলেন্স বা হিংসার ঘটনার অভিযোগ হয়েছে? বিভিন্ন জেলার জেলাশাসক ও পঞ্চায়েত ইলেকশন অফিসারদের থেকে বিস্তারিত রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন।
কোন বুথে হিংসার ঘটনা ঘটেছে, সেই বুথ স্পর্শকাতর ছিল কী ছিল না, কী ধরনের হিংসার অভিযোগ উঠেছিল ওই বুথে? কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্য পুলিশ ছিল? ইত্যাদি প্রশ্নের একই ফরম্যাট দিয়ে বিভিন্ন জেলা থেকে বিস্তারিত রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন।
advertisement
১৯ জুলাই অর্থাৎ আগামিকাল দুপুর তিনটের মধ্যেই কমিশন রিপোর্ট চাইল। পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের একাধিক জায়গায় রাজনৈতিক সংঘর্ষ, হিংসার অভিযোগ উঠেছিল। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছিল। এবার সব রিপোর্ট জেলাগুলোর কাছ থেকে বিস্তারিত আকারে চাইল রাজ্য নির্বাচন কমিশন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election Violence 2023: পঞ্চায়েতে 'হিংসা', জেলায় জেলায় লম্বা 'প্রশ্নমালা'! কী কী উত্তর খুঁজছে নির্বাচন কমিশন?
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement