advertisement

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আজ ফের পঞ্চায়েত মামলার শুনানি

Last Updated:

ডিভিশন বেঞ্চ থেকে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চেই ফিরেছে পঞ্চায়েত মামলা ৷

#কলকাতা: ডিভিশন বেঞ্চ থেকে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চেই ফিরেছে পঞ্চায়েত মামলা ৷ বুধবার সকাল ১০.৩০ টা থেকে শুরু হয়েছে মামলার শুনানি ৷ বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে মামলার শুনানি শুরু হয়েছে ৷ গতকালও মামলার শুনানি হয় ৷ কিন্তু সেই শুনানিতে মামলার নিষ্পত্তি হয়নি ৷ অন্তর্বতী স্থগিতাদেশ বেড়েছে আরও একদিন ৷
সিঙ্গল বেঞ্চের রায়ের ওপরই নির্ভর করছে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ। গতকাল আড়াই ঘণ্টার ম্যারাথন শুনানির পরও স্পষ্ট হল না পঞ্চায়েত মামলার ভবিষ্যত। হাইকোর্টে দীর্ঘ সময় শুনানির পর শেষ হয়নি সওয়াল-জবাব। আজ ফের শুনানি শুরু হয়েছে  বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে ।
advertisement
advertisement
আরও পড়ুন:ঝড়ের তাণ্ডবে স্তব্ধ শহর, মৃত ১৫
গতকাল বিচারপতি তালুকদারের এজলাসে তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন। আজও ফের সওয়াল শুরু করেন তিনি। পাশাপাশি মামলাকারীদের বক্তব্য শোনা হবে আজ। মামলাকারীদের মধ্যে রয়েছে, BJP, কংগ্রেস, CPI(M) ও ১১টি ট্রেড ইউনিয়ন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আজ ফের পঞ্চায়েত মামলার শুনানি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement