advertisement

ঝড়ের তাণ্ডবে স্তব্ধ শহর, মৃত ১৫

Last Updated:

শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় মঙ্গলবার সন্ধ্যেতে আছড়ে পড়ে কালবৈশাখি ৷ ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে শহর ৷

#কলকাতা: শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় মঙ্গলবার সন্ধ্যেতে আছড়ে পড়ে কালবৈশাখি ৷ ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে শহর ৷ গাছ পড়ে শহরের বেশ কিছু জায়গায় স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতা ৷ ঝড়ের দাপটে মঙ্গলবার রাতে এখনও অবধি ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে ৷
কলকাতার পাশাপাশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা,  পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও ব্যপক ঝড় বৃষ্টি হয় ৷ দিনভর তীব্র গরমের পর সন্ধ্যায় কালো হয়ে আসে শহরের আকাশ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড়ের তাণ্ডব।
advertisement
চাঁদনিতে অটোর উপর গাছ পড়ে মৃত্যু হয়েছে ৷ আনন্দপুরে ঝড়ের দাপটে নির্মীয়মান বাড়ির অংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে একজনের ৷ কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইক আরোহী মহঃ সাজিদ খানের মৃত্যু হয়েছে ৷ আনন্দপুরের গুলসন কলোনিতে ঘটনাটি ঘটে ৷ এর পাশাপাশি বেহালায় গাছ পড়ে, পোস্তায় বাড়ির পাঁচিল ভেঙে মৃত পাঁচিল ভেঙে একজনের মৃত্যুর খবর মিলেছে ৷
advertisement
অপরদিকে, হাওড়াতেও ছয়জনের মৃত্যুর খবর মিলেছে ৷ ডুমুরজলায় মৃত্যু হয়েছে তরুণী মুনমুন দত্তের ৷ বেলুড়ে এক ছাত্রীসহ মৃত ৪ ৷ ঝড়ের সময়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তারা ৷ সেই সময় বিদ্যুতের তারে গাছ ভেঙে পড়ে ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাদের ৷ এর পাশাপাশি আন্দুল রোড থেকেও মৃত্যুর খবর মিলেছে ৷
advertisement
এছাড়াও শহরের নানা জায়গা থেকে গাছ পড়ে আহত হয়েছেন সাতজন ৷ মির্জা গালিব স্ট্রিটে গাছ পড়ে আহত দুই ৷ আহতদের অবস্থা আশঙ্কাজনক ৷ ওয়েলিংটন স্ট্রিটে গাছ পড়ে আহত তিন ৷ চাঁদনিতে অটোর উপর গাছ পড়ে আহত হয়েছেন দু’জন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঝড়ের তাণ্ডবে স্তব্ধ শহর, মৃত ১৫
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement