advertisement

এবার আক্রান্ত বাংলাদেশি, নিপা সন্দেহে ভর্তি বেলেঘাটায়

Last Updated:

ফের নিপা আতঙ্ক শহরে ৷ নিপা সন্দেহে বেলেঘাটা আইডিতে এবার ভর্তি হলেন এক বাংলাদেশি পড়ুয়া ৷ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে খুয়াদ বিন জাফরকে ৷ কলকাতার এক বেসরকারি ইনজিনিয়ারিং কলেজের ছাত্র খুয়াদ ৷

#কলকাতা: ফের নিপা আতঙ্ক শহরে ৷ নিপা সন্দেহে বেলেঘাটা আইডিতে এবার ভর্তি হলেন এক বাংলাদেশি পড়ুয়া ৷ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে খুয়াদ বিন জাফরকে ৷ কলকাতার এক বেসরকারি ইনজিনিয়ারিং কলেজের ছাত্র খুয়াদ ৷ বেশ কিছুদিন ধরেই জ্বর ও মাথা ব্যথায় কাবু ছিলেন তিনি ৷ প্রাথমিক চিকিৎসার পরেও জ্বর না কমায় তাঁকে এদিন হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে তাঁর রক্ত পরীক্ষা না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
গতকালও শহরে সম্ভাব্য নিপা আক্রান্ত এক সেনা জওয়ানের মৃত্যুতে উদ্বেগ ছড়িয়েছে ৷ সদ্য কেরল থেকে ফেরা ওই জওয়ানের নাম শ্রীনু ৷ নিপাতেই মৃত্যু কিনা, সে-ব্যাপারে নিশ্চিত হতে মৃত জওয়ানের বডি ফ্লুইড বা দেহরস পুনেতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে, নিপা সন্দেহে গতকালও বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছেন ঘাটালের এক বাসিন্দা। কেরলে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন উত্তম ভৌমিক। তবে বুধবার আইডি থেকে ছাড়া পেয়েছেন নিপা সন্দেহে ভর্তি সফিকুল শেখ। তাঁর শরীরে নিপার লক্ষণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই মুহূর্তে রাজ্যে নিপা সন্দেহে ৩ জনের চিকি‍ৎসা চলছে। স্বাস্থ্য দফতরের দাবি, পরিস্থিতি সম্পুর্ণ নিয়ন্ত্রণে। রাজ্যে এখনও পর্যন্ত নিপায় আক্রান্ত হওয়ার কোনও ঘটনাই ঘটেনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার আক্রান্ত বাংলাদেশি, নিপা সন্দেহে ভর্তি বেলেঘাটায়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement