advertisement

ফের শহরে গতির বলি, বেপরোয়া অটো থেকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর

Last Updated:

বেপরোয়া অটোর বলি শিশু ৷ মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হল দেড় বছরের শিশুর ৷

#কলকাতা: বেপরোয়া অটোর বলি শিশু ৷ মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হল দেড় বছরের শিশুর ৷ বরাহনগরের এ কে মুখার্জি রোডে ঘটনাটি ঘটেছে ৷ ধৃত অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ ৷
ফের অটো দৌরাত্ম্যে ৷ গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য বেপোরয়া গতিতে চলছিল অটো ৷ মঙ্গলবার সকালে শীতলমাতা থেকে সন্তানকে নিয়ে অটোতে উঠেছিলেন মা ৷ টবিন রোড যাচ্ছিলেন তিনি ৷ অটোতে ওঠার পরই বেপরোয়া গতিতে অটো চালাতে শুরু করে অভিযুক্ত অটো চালক ৷ অটোর পিছনের আসনে বসেছিলেন মা ৷ সামনেই শিশুটি দাঁড়িয়েছিল ৷ আচমকাই সামনের একটি অটোকে ওভারটেক করার চেষ্টা করে চালক ৷ সেই সময় রাস্তার পাশে একটি হাইড্রেনের উপর দিয়েই অটো নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত অটোচালক ৷ সেই হাইড্রেনের উপর দিয়েই অটো নিয়ে যাওয়ার সময় ডানদিকের চাকা উপরে উঠে যায় ৷ আর অন্যদিকে সামনের চাকাটি ড্রেনের মধ্যে ঢুকে যায় ৷ এমনটাই অভিযোগ জানিয়েছেন শিশুটির মা ৷
advertisement
টবিন রোড থেকে শীতলামাতা লেন রুটের অটো থেকে পড়ে শিশুটির মৃত্যু হয় ৷ শিশুটির বয়স ছিল মাত্র দেড় বছর ৷ অটো থেকে ছিটকে পড়ার পরই বারাকপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে ৷ সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ৷ এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের শহরে গতির বলি, বেপরোয়া অটো থেকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement