advertisement

ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি, ৪৬ লক্ষ টাকা নিয়ে মহিলার শ্লীলতাহানির অভিযোগ সল্টলেকে

Last Updated:

ফ্ল্যাট কিনতে চেয়েছিলেন তিনি ৷ সেই মতো এক প্রমোটিং সংস্থাকে ৪৬ লক্ষ টাকাও দিয়েছিলেন ৷ কিন্তু ফ্ল্যাট হস্তান্তরিত করা হয়নি তাঁকে ৷ উপরন্তু টাকা ফেরত চাইতে গেলে তাঁর শ্লিলতাহানি করা হয়েছে বলে অভিযোগ তুললেন সল্টলেকের এক মহিলা ৷

#কলকাতা: ফ্ল্যাট কিনতে চেয়েছিলেন তিনি ৷ সেই মতো এক প্রমোটিং সংস্থাকে ৪৬ লক্ষ টাকাও দিয়েছিলেন ৷ কিন্তু ফ্ল্যাট হস্তান্তরিত করা হয়নি তাঁকে ৷ উপরন্তু টাকা ফেরত চাইতে গেলে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ তুললেন সল্টলেকের এক মহিলা ৷ তাঁকে মারধরও করা হয়েছে বলে পুলিশের কাছে জানিয়েছেন তিনি ৷
ওই মহিলার বয়ান অনুযায়ী, ২০১৭ সালে ব্রিজ গোয়েঙ্কা নামে সল্টলেকের ব্যবসায়ীকে ৪৬ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি ৷ কিন্তু বছর ঘুরে গেলেও ফ্ল্যাটের মালিকানা পাননি ৷ বারবার বলেও কোনও লাভ হয়নি ৷ শেষ পর্যন্ত কোনও উপায় না দেখে গতকাল সল্টলেকের বি ই ব্লকে ওই ব্যবসায়ীর কাছে টাকা ফেরত চাইতে গিয়েছিলেন তিনি ৷ অভিযোগ, এরপরেই তাঁর শ্লীলতাহানি করা হয় ৷ মারধরও করা হয়েছে ৷
advertisement
রাতেই বিধাননগর উত্তর থানার অভিযোগ দায়ের করেন তিনি ৷ গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্রিজ গোয়েঙ্কাকে ৷ আজ তাঁকে আদালতে তোলা হবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি, ৪৬ লক্ষ টাকা নিয়ে মহিলার শ্লীলতাহানির অভিযোগ সল্টলেকে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement