advertisement

Sinthi: চূড়ান্ত অমানবিকতা ! প্রবল বর্ষণের মধ্যে বৃদ্ধা অশক্ত মাকে প্লাস্টিকে মুড়ে রাস্তায় ফেলে গেল মেয়ে

Last Updated:

অমানবিকতার এই ছবি ধরা পড়ল সিঁথি (Sinthi) থানার পেয়ারাবাগান এলাকায় ৷ উদ্ধারের পর বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে ৷

কলকাতা : প্রবল বৃষ্টির মধ্যে বৃদ্ধা মাকে প্লাস্টিকে মুড়ে রাস্তায় ফেলে গেল মেয়ে ৷ চূ়ড়ান্ত অমানবিকতার এই ছবি ধরা পড়ল সিঁথি (Sinthi) থানার পেয়ারাবাগান এলাকায় ৷ উদ্ধারের পর বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় আর জি কর (R G Kar Hospital)  হাসপাতালে ৷
বুধবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে পেয়ারাবাগান অঞ্চলে ৷ সিঁথির মোড়ের কাছে মেট্রো বাইপাস এলাকার রাস্তায় যান চলাচল কম ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপেক্ষাকৃত নির্জন এই অঞ্চলে বুধবার রাতে হঠাৎই চাপা গলায় গোঙানির শব্দ শোনা যায় ৷ শব্দের উৎস সন্ধান করে কাছে গিয়ে দেখা যায় প্লাস্টিকে মোড়া এক বৃদ্ধা পড়ে আছেন ৷
advertisement
গোঙানির শব্দ থেমে যাওয়ায় প্রথমে ভাবা হয়েছিল, তিনি মৃতা ৷ সন্দেহ করা হয়েছিল, নির্জন রাস্তায় হয়তো নিথর দেহই ফেলে গিয়েছেন ৷ কিন্তু পরে ভুল ভাঙে স্থানীয় বাসিন্দাদের ৷ খবর দেওয়া হয় সিঁথি থানায় ৷ ঘটনাস্থলে পুলিশ এসে বৃদ্ধাকে উদ্ধার করে ৷
advertisement
পুলিশের কাছে বৃদ্ধা জানিয়েছেন তাঁর নাম ঠাকুরদাসী সাহা ৷ তিনি অভিযোগ করেছেন, তাঁর মেয়ে দু’জন যুবককে দিয়ে রিকশায় করে তাঁকে ওই অবস্থায় ওখানে রেখে গিয়েছে ৷
advertisement
পুলিশের অনুমান, বৃদ্ধার বয়স ৮০ বছর পেরিয়েছে ৷ তিনি জানিয়েছেন, তাঁর বাড়ি চিৎপুর এলাকায় ৷ কিন্তু চিৎপুরের ঠিক কোথায়, সেটা নির্দিষ্ট করে বলতে পারেননি ৷ তাঁর সঙ্গে কথা বলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sinthi: চূড়ান্ত অমানবিকতা ! প্রবল বর্ষণের মধ্যে বৃদ্ধা অশক্ত মাকে প্লাস্টিকে মুড়ে রাস্তায় ফেলে গেল মেয়ে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement