advertisement

এখানে এখনও বদলানো যাবে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট !

Last Updated:

কেন্দ্রের সিদ্ধান্তের পরেও কিন্তু নোট বদলের সুযোগ থাকছে সাধারণ মানুষের কাছে ৷

#কলকাতা: বৃহস্পতিবার ২৪ নভেম্বর মধ্য রাত থেকেই দেশের সর্বত্র বন্ধ হয়ে গিয়েছে পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদলের কাজ ৷ এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট বদলের কথা বলা হলেও কেন্দ্র নিজের সিদ্ধান্ত বদল করেছে বৃহস্পতিবারই ৷ এর ফলে এখনও যাদের কাছে পুরোনো নোট পড়ে রয়েছে, তাদের নিজেদের অ্যাকাউন্টে নোটগুলি জমা দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের পরেও কিন্তু নোট বদলের সুযোগ থাকছে সাধারণ মানুষের কাছে ৷ বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট এবার বদল করা যাবে একমাত্র রিজার্ভ ব্যাঙ্কে ৷
বাতিল নোটগুলি ব্যাঙ্ক বা পোস্ট অফিসে এখন থেকে আর বদল করা না গেলেও বদল করা যাবে একমাত্র রিজার্ভ ব্যাঙ্কে ৷ দেশের জরুরী পরিষেবাগুলিতে অবশ্য পুরোনো ৫০০-র নোট নেওয়া হবে ৷ কিন্তু বাতিল ১০০০ টাকার নোটে লেনদেন সম্পূর্ণ বন্ধে এদেশে ৷
এদিকে নতুন ৫০০ টাকার নোটেও ছাপার ভুল ধরা পড়ল ৷ রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, মুদ্রণে অতিরিক্ত চাপের কারণেই নোটের অ্যালাইনমেন্টে ভুল-ত্রুটি ধরা পড়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এখানে এখনও বদলানো যাবে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট !
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement