advertisement

Coronavirus: উদ্বেগ অনেকটাই বাড়িয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একধাক্কায় অনেকটাই বাড়ল

Last Updated:

Coronavirus in West Bengal:উদ্বেগ অনেকটাই বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সোমবারের থেকে একধাক্কায় অনেকটাই বাড়ল। সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯ জন, সেটা একধাক্কায় অনেটাই বেড়ে হয়েছে ৭৫২ জন।

কলকাতা : গত বেশ কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকটাই কম থাকছিল, দিন কয়েক আগে একদিনে একবারে একশোর ওপর করোনা আক্রান্ত (Coronavirus) বেড়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল চিকিৎসক মহলে। সেই উদ্বেগ অনেকটাই বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সোমবারের থেকে একধাক্কায় অনেকটাই বাড়ল। সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯ জন, সেটা একধাক্কায় অনেটাই বেড়ে হয়েছে ৭৫২ জন। তবে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সোমবার ১০ জন ছিল, সেটা কমে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।
তবে উদ্বেগ ছড়িয়ে আবার করোনা আক্রান্ত (Covid19) হওয়ার সংখ্যার থেকে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা অনেকটা কমল। করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৭২১ জন। এর ফলে আজ রাজ্যের সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সোমবারের থেকে বেশ কিছুটা বেড়ে হল ৭ হাজার ৪৫৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা সোমবারের থেকে অনেকটা বেড়েও মাত্র ৩২ হাজার ১৬ জনের করোনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৭৫২ জন করোনা পজিটিভ। এর ফলে রাজ্যে করোনা পজিটিভিটি রেট গতকালের ২.৫২ % এর থেকে সামান্য কমে ২.৩৫% হয়েছে।
advertisement
রাজ্যে চিকিৎসক মহলের একাংশ বলছেন,যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার করে বলছে, ওমিক্রন আতঙ্কের জন্য আরও বেশি করে করোনা পরীক্ষা করার কথা, সেখানে আমাদের রাজ্যে প্রতিদিন এতটাই কম করোনা পরীক্ষা করা হচ্ছে এবং তার ফলে আক্রান্তের সংখ্যা অনেক কম থাকছে,এটা যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। রাজ্যে করোনা পরীক্ষা করার সংখ্যা আরও অনেকটা বাড়ানো উচিত এবং একইসঙ্গে মানুষেরও উচিত কোনরকম করণা উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা পরীক্ষা করানো।
advertisement
advertisement
আরও পড়ুন : 'কলকাতাকে বিশ্ব সেরা শহর করাই লক্ষ্য', মেয়র হিসেবে দ্বিতীয় বার শপথ নিলেন ফিরহাদ
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমলেও কলকাতায় করোনা আক্রান্তের ক্ষেত্রে প্রতিদিনই সবথেকে বেশি থাকছে। রাজ্যে যেখানে গত ২৪ ঘন্টায় ৭৫২ জন করোনা আক্রান্ত, সেখানে শুধু কলকাতাতেই এদিন ৩৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন, আর মৃত্যু হয়েছে ১ জনের। সাম্প্রতিককালের মধ্যে কলকাতায় এতজন একসঙ্গে করোনা আক্রান্ত না হওয়ায় চিকিৎসকরা বারবার করে এর জন্য বড়দিনের নির্বিচার ভিড়কেই দায়ী করছেন।
advertisement
আরও পড়ুন : 'শো ইওর মেয়র!' শপথ নিয়েই অভিযোগ জানানোর নয়া ব্যবস্থার ঘোষণা ফিরহাদের
অন্যদিকে এরপরই উত্তর ২৪ পরগনা জেলায় সোমবারের থেকে খানিকটা বেড়ে ১০২ জন করোনা আক্রান্ত হয়েছেন,মৃত্যু হয়েছে ২ জনের। কলকাতার পাশের হাওড়া জেলায় আক্রান্ত  বেড়ে ৫৮ জন হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলাও পিছিয়ে নেই, সেখানে আক্রান্ত বেশ কিছুটা বেড়ে হয়েছে ৩৮ জন, মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে হুগলি জেলাতে আজ করোনা আক্রান্ত হয়েছেন ৪১ জন, মৃত্যু হয়েছে ১ জনের। নদিয়া জেলায় আজ করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ১২ জন। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২৫ জন। এর বাইরে পশ্চিম মেদিনীপুর জেলায় এদিন করোনা আক্রান্ত হয়েছেন ১৪ জন।
advertisement
দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া,হুগলি জেলা ছাড়া অন্য কোনও জেলায় মৃত্যু না হওয়ায় অনেকটাই স্বস্তির হাওয়া স্বাস্থ্যকর্তাদের মধ্যে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের জেলাগুলির করোনা পরিস্থিতি অনেকটা ভাল থাকলেও এই বর্ষশেষের মরশুমে যখন বহু পর্যটকদের আনাগোনা, সেই সময় দার্জিলিং-সহ গোটা উত্তরবঙ্গে গত কয়েকদিন করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। সোমবার সেটা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও মঙ্গলবার করোনা আক্রান্তের সংখ্যা সেখানে কিছুটা বেড়েছে।
advertisement
উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি জেলায় সর্বাধিক করোনা আক্রান্ত, সেখানে এদিন ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। দার্জিলিং জেলায় এদিন ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরপর মালদা জেলায় ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে কোচবিহার জেলায় এদিন করোনা আক্রান্ত অনেকটাই কমে মাত্র ১ জন করে হয়েছে।  দক্ষিণ দিনাজপুর জেলায় মঙ্গলবার ১ জন করোনা আক্রান্ত হয়েছে। তবে অনেকটাই স্বস্তি দিয়ে উত্তরবঙ্গের কোনও জেলাতেই করোনা আক্রান্ত হয়ে কারওর মৃত্যু হয়নি।
advertisement
মঙ্গলবার রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত হয়েছে উত্তরবঙ্গের কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলায়। এই সবকটি জেলাতে এদিন মাত্র একজন করে করোনা আক্রান্ত হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coronavirus: উদ্বেগ অনেকটাই বাড়িয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একধাক্কায় অনেকটাই বাড়ল
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement