advertisement

Firhad Hakim Takes Oath as Mayor: 'কলকাতাকে বিশ্ব সেরা শহর করাই লক্ষ্য', মেয়র হিসেবে দ্বিতীয় বার শপথ নিলেন ফিরহাদ

Last Updated:

এ দিন পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক কুনাল সরকার, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন সহ বহু বিশিষ্ট জন (Firhad Hakim Takes Oath as Mayor)৷

শপথ নেওয়ার পর ফিরহাদ হাকিম৷
শপথ নেওয়ার পর ফিরহাদ হাকিম৷
#কলকাতা: দ্বিতীয় বার কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷ কলকাতা পুরসভা ভবনের লনের উন্মুক্ত মঞ্চেই শপথ নেন তিনি৷ কলকাতার ৩৯ তম মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ৷ শপথ নেওয়ার পর মেয়র পারিষদদের শপথ বাক্য পাঠ করান মেয়র৷ শপথ নিয়েছেন চেয়ারপার্সন মালা রায়ও৷
মেয়র হিসেবে শপথ নেওয়ার পর ফিরহাদ হাকিম (Firhad Hakim Takes Oath as Mayor) বলেন, 'বক্তৃতা দেওয়ার সময় নয়৷ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা নিয়ে এই বোর্ডকে মনোনীত করেছেন৷ টিম হিসেবে আমাদের একটাই শপথ থাকবে, মানুষকে সেবা দেওয়ার, কলকাতাকে বিশ্ব সেরা শহর হিসেবে গড়ে তোলার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রত্যাশা, তা যাতে পূরণ হয়৷ মানুষ যাতে বলে যে তৃণমূল কংগ্রেসের এই বোর্ডই সর্বকালের সেরা৷'
advertisement
advertisement
কাউন্সিলরদের উদ্দেশে মেয়রের পরামর্শ, 'মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কেউ প্রশাসনিক বড় পদে নেই৷ আমরা সবাই সেবক৷ প্রধান সেবকের নাম হল ফিরহাদ হাকিম৷ সবাই মিলে কলকাতার মানুষের সেবা করব৷ ভাল কাউন্সিলর হওয়ার একটাই শর্ত, যখন ডাকি তখন পাই৷ এটাই সবার কাছে আমার করজোড়ে প্রার্থনা, মানুষ যেন প্রয়োজনে সবসময় আমাদের পাশে পায়৷ সবাই নিজের ওয়ার্ডের দিকে নজর রাখলে এমনিতেই কলকাতা সেরা শহর হয়ে উঠবে৷'
advertisement
এ দিন পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক কুনাল সরকার, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন সহ বহু বিশিষ্ট জন৷
মেয়র হিসেবে শপথ নেওয়ার আগেই ফিরহাদ হাকিমের কাছে কলকাতার জন্য জোড়া আব্দার রেখেছেন তাঁর মেয়ে সাবা হাকিম৷ একজন নাগরিক হিসেবে নবনির্বাচিত মেয়রের কাছে সাবার আবেদন, 'কলকাতার বেশ কিছু জায়গায় এখনও বর্ষায় জল জমে৷ সেই সমস্যা থেকে যেন কলকাতা মুক্ত হয়৷ আর কলকাতাকে আরও সবুজ করে তোলা হোক৷ আরও বেশি করে যেন গাছ লাগানো হয়, যাতে গাড়ির হর্নের থেকে বেশি পাখির ডাক শোনা যায়৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim Takes Oath as Mayor: 'কলকাতাকে বিশ্ব সেরা শহর করাই লক্ষ্য', মেয়র হিসেবে দ্বিতীয় বার শপথ নিলেন ফিরহাদ
Next Article
advertisement
LPG Gas Cylinder Booking: গ্যাসের কানেকশন আছে? e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ... সতর্ক করল মোদি সরকার! ‘Step by Step’ জানুন কী ভাবে করবেন
গ্যাসের কানেকশন আছে? e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ... সতর্ক করে দিল মোদি সরকার! জানুন কী ভাবে করবেন
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement