advertisement

শুধু পরীক্ষায় পাশ নয়, শিক্ষকপদে নিয়োগের জন্য দরকার আরও এক ‘সার্টিফিকেট’

Last Updated:

এবার প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেওয়ার জন্য টেট পরীক্ষা ও ইন্টারভিউ পাশ যথেষ্ট নয় ৷

#কলকাতা: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বাধা-বিপত্তির শেষ নেই ৷ প্রথমে পরীক্ষা প্রক্রিয়ায় জটিলতা তারপর একের পর এক আইনি বাধায় বিলম্বিত নিয়োগ ৷ সমস্ত বাধা কাটিয়ে শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ বলে জানিয়েছে পর্ষদ ৷ কিন্তু তাতেও থামেনি আন্দোলন ও বিতর্ক ৷ অন্যদিকে আইনি বেড়াজালে স্তব্ধ উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ ৷ এর মধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ নীতি নিয়ে নতুন ঘোষণা করেন ৷
এবার শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেওয়ার জন্য শুধু টেট পরীক্ষা ও ইন্টারভিউ পাশই যথেষ্ট নয় ৷ প্রাথমিক হোক বা মাধ্যমিক, সমস্ত স্তরের শিক্ষক পদে নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন এবং শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক করতে চলেছে স্কুল শিক্ষা দফতর ৷ অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাই শেষ কথা নয় ৷ রবিবার শিক্ষক নিয়োগ নিয়ে এই কথাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী  ৷
advertisement
advertisement
এতদিন পর্যন্ত শিক্ষক নিয়োগের আগে কোনও পুলিশ ভেরিফিকেশন বা স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক না হলেও সরকারি কর্মী হিসেবে বাকি পদে নিযুক্তিকরণের আগে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক ৷ সেই নিয়োগ নীতিই এবার চালু হবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও ৷ প্যানেলে নাম তালিকাভুক্ত হওয়ার পরই চাকরিপ্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে ৷ সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ  হলেও এই দুই ক্ষেত্রে সবুজ সংকেত না পাওয়া গেলে মিলবে না সবুজ সঙ্কেত ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শুধু পরীক্ষায় পাশ নয়, শিক্ষকপদে নিয়োগের জন্য দরকার আরও এক ‘সার্টিফিকেট’
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement