advertisement

এবার থেকে কার্ডেই কাটা যাবে লোকাল ট্রেনের টিকিট ও মান্থলি !

Last Updated:

ক্যাশলেস অর্থনীতির দিকে আরও একধাপ। ডেবিট ও ক্রেডিট কার্ডেই ট্রেনের টিকিট। ১৫ জানুয়ারি থেকে লোকাল ট্রেনের টিকিট

#কলকাতা: ক্যাশলেস অর্থনীতির দিকে আরও একধাপ। ডেবিট ও ক্রেডিট কার্ডেই ট্রেনের টিকিট। ১৫ জানুয়ারি থেকে লোকাল ট্রেনের টিকিট ও মান্থলিও কাটা যাবে কার্ডে। সোমবার থেকে পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ স্টেশনে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা যাচ্ছে পয়েল্ট অফ সেলস মেশিনে। ধাপে ধাপে আসানসোল ও মালদা ডিভিশনেও চালু হয়ে যাবে পিওএস ব্যবস্থা। আগামী দিনে আসতে চলেছে আরও ৮১৫টি পিওএস মেশিন।
পিওএস ব্যবস্থা চালু করা নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের কর্তারাও বৈঠক করেছেন এসবিআই আধিকারিকদের সঙ্গে। ভারতীয় রেলে ক্যাশলেস টিকিটিং ব্যবস্থা চালু করার কথা জানায় রেল মন্ত্রক। চলতি মাসের ১ তারিখ রেল বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় টিকিট কাটার যাবতীয় ব্যবস্থা ক্যাশলেস করে দেওয়া হবে।
এই বিষয়ে রেল মন্ত্রকের তরফে বৈঠক করা হয় এসবিআই ও আইআইসিআই ব্যাঙ্কের কর্তাদের মধ্যে। সোমবার ক্যাশলেস টিকিটিং ব্যবস্থা চালু হয়ে গেল পূর্ব রেলে। পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ স্টেশনে চালু হল এই ব্যবস্থায়। যদিও সোমবার থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা যাবে পিওএস ব্যবস্থায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার থেকে কার্ডেই কাটা যাবে লোকাল ট্রেনের টিকিট ও মান্থলি !
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement