advertisement

যাত্রী সুরক্ষায় সফল অভিযান... ৮ নাবালক-সহ ১২জনকে সফলভাবে উদ্ধার করল রেল

Last Updated:

* ১২ জনকে উদ্ধার আরপিএফের 

News18
News18
কলকাতা: ৮ জন নাবালকসহ ১২ জন যাত্রীকে সফলভাবে উদ্ধার করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তার নেটওয়ার্কে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সতর্কতার মাধ্যমে যাত্রী সুরক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ধ্আরপিএফ টিম একাধিক রেলওয়ে স্টেশনে সমন্বিত উদ্ধার অভিযান চালায় এবং একা বা দুর্দশাগ্রস্ত অবস্থায় ভ্রমণরত অসুরক্ষিত যাত্রীদের সফলভাবে খুঁজে বের করে উদ্ধার করে।
এই অভিযানে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আওতাধীন স্টেশন ও ট্রেন থেকে মোট ১২ জনকে উদ্ধার করা হয়, যেখানে ৮ জন নাবালক এবং ৪ জন প্রাপ্তবয়স্ক রয়েছেন। উদ্ধার করা যাত্রীদের মধ্যে বাড়ি থেকে পালিয়ে আসা নাবালক ছেলেমেয়ে, অসহায় শিশু এবং অভিভাবকহীন যাত্রীরা অন্তর্ভুক্ত ছিলেন।  ফালাকাটা, লামডিং, কিষাণগঞ্জ, রঙিয়া, নিউ বঙাইগাঁও, কামাখ্যা, কাটিহার (পূর্ব) এবং গুয়াহাটি-সহ স্টেশনগুলিতে বৃহৎ উদ্ধার অভিযান চালানো হয়েছিল। উদ্ধারকৃত সকল নাবালককে নিরাপদে সংশ্লিষ্ট চাইল্ড লাইন ইউনিট এবং স্বীকৃত চাইল্ড কেয়ার অর্গেনাইজেশনের কাছে হস্তান্তর করা হয়েছে, অন্যদিকে উদ্ধারকৃত প্রাপ্তবয়স্কদের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়েছে।
advertisement
advertisement
এই দ্রুত ও সংবেদনশীল পদক্ষেপগুলি আরপিএফ কর্মীদের সতর্কতা, সহানুভূতি এবং ঝুঁকিপূর্ণ যাত্রী, বিশেষ করে শিশুদের সুরক্ষায় শক্তিশালী ফিল্ড লেভেলে কোঅর্ডিনেশনকে প্রতিফলন ঘটায়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষিত, নির্ভরযোগ্য এবং জনবান্ধব রেল পরিষেবা প্রদানের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং যাত্রীদের প্রতি অনুরোধ জানাচ্ছে, কোনো অভিভাবকহীন নাবালক বা যেকোনো সন্দেহজনক পরিস্থিতির খবর অবিলম্বে আরপিএফ কর্মীদের জানান বা দ্রুত ব্যবস্থা গ্রহণ ও সহায়তা প্রদানের জন্য রেলমদদের মাধ্যমে রিপোর্ট করুন। উত্তর পূর্ব সীমান্ত রেলের নিরাপত্তা আধিকারিকরা জানাচ্ছেন, সমস্ত এজেন্সিদের সাথে কথা চালানো হচ্ছে। নানা ইনপুট নিয়েই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাত্রী সুরক্ষায় সফল অভিযান... ৮ নাবালক-সহ ১২জনকে সফলভাবে উদ্ধার করল রেল
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement