advertisement

‘কেন্দ্র-রাজ্যে মতবিরোধে ভুগছে সাধারণ মানুষ’, পাহাড়ে টানা বনধ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

Last Updated:

‘কেন্দ্র-রাজ্যে মতবিরোধে ভুগছে সাধারণ মানুষ’, পাহাড়ে টানা বনধ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

 #দার্জিলিং: পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার বনধকে হাইকোর্ট বেআইনি ঘোষণা করার পরও অব্যাহত বনধ ৷ লাগাতার বিক্ষোভ উত্তেজনায় বিঘ্নিত পাহাড়ের জনজীবন ৷ রাজ্যের উত্তরাঞ্চল অর্থাৎ পাহাড়ের অশান্ত পরিস্থিতি নিয়ে প্রবল ক্ষুব্ধ হাইকোর্ট ৷
একই সঙ্গে পাহাড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও কেন্দ্রের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ একইসঙ্গে মদন তামাং হত্যা মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট ৷
পাহাড়ের অচলাবস্থায় কেন্দ্র ও রাজ্যের সমন্বয়কেই দায়ী করেছে আদালত ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের মত, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের অভাবে ভুগছেন সাধারণ মানুষ ৷ অন্যদিকে, পাহাড়ে বাহিনী নিয়ে কেন্দ্রের গড়িমসিতেও ক্ষুব্ধ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ ৩ দিনের মধ্যে কেন্দ্রের স্বরাষ্ট্র যুগ্ম সচিবের হলফনামা তলব করেছে আদালত ৷ একইসঙ্গে রাজ্যের বক্তব্যও জানতে চাওয়া হল ৷ রাজ্যের হয়ে এডিজি আইনশৃঙ্খলাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ৷
advertisement
advertisement
এখানেই শেষ নয় পাহাড় পরিস্থিতি নিয়ে হাইকোর্টের মন্তব্য, ‘পর্যাপ্ত বাহিনী থাকলেও তা ব্যবহৃত হচ্ছে না ৷ কেন্দ্র-রাজ্য সমন্বয়ের অভাব রয়েছে ৷ পৃথক সরকার হওয়ায় মানুষের ভোগান্তি, রাজ্যের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রের ৷ মানুষ মারা যাচ্ছে, দুর্ভোগের শিকার হচ্ছে ৷ বিবাদে না জড়িয়ে একসঙ্গে কাজ করুক কেন্দ্র-রাজ্য ৷’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
‘কেন্দ্র-রাজ্যে মতবিরোধে ভুগছে সাধারণ মানুষ’, পাহাড়ে টানা বনধ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement