advertisement

নবনীতা-অভিজিতের সাক্ষাৎ, নোবেলজয়ীকে ‘ভালবাসার বারান্দা’ উপহার সাহিত্যিকের

Last Updated:

মঙ্গলবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরে পা রেখেছিলেন অভিজিৎ ৷ সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু ৷

#কলকাতা: নবনীতা দেবসেনের বাড়িতে গেলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ নবনীতার হিন্দুস্তান পার্কের বাড়িতে বুধবার সকালেই যান অভিজিৎ ৷
নোবেল পাওয়ার পরই অভিজিতকে চিঠি পাঠিয়েছিলেন প্রেসিডেন্সির প্রাক্তনীরা ৷ সেই চিঠিতে নবনীতা দেখা করতে বলেছিলেন অভিজিতকে ৷ সাহিত্যিকের আবেদনে সাড়া দিলেন নোবেলজয়ী ৷ বাড়িতে গিয়ে দেখা করলেন তিনি ৷ অভিজিতকে বই উপহার দিলেন নবনীতা ৷ নিজের লেখা ‘ভালবাসার বারান্দা’ উপহার দিলেন সাহিত্যিক ৷
মঙ্গলবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরে পা রেখেছিলেন অভিজিৎ ৷ সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু ৷ উপস্থিত ছিলেন অসংখ্য সাধারণ মানুষ ৷ ফুল, মিষ্টি আর উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় ঘরের ছেলেকে ৷ এরপরেই সপ্তপর্ণীতে নিজের বাসভবনে যান অভিজিৎ ৷ মা নির্মলা দেবী রান্না করেছিলেন ছেলের প্রিয় খাবার ৷ সেখানেও আত্মীয়পরিজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবের ভিড় ছিল দেখার মতো ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নবনীতা-অভিজিতের সাক্ষাৎ, নোবেলজয়ীকে ‘ভালবাসার বারান্দা’ উপহার সাহিত্যিকের
Next Article
advertisement
ন্যূনতম ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে, কেন বাড়ছে বাহিনীর পরিমান? কোন জেলায় কত বাহিনী থাকবে দুই দফায়?
ন্যূনতম ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে, কেন বাড়ছে বাহিনীর পরিমান? কোন জেলায় কত বাহিনী?
  • ন্যূনতম ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে

  • কোন জেলায় কত বাহিনী থাকবে দুই দফায়?

  • কেন বাড়ছে বাহিনীর পরিমান?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement