advertisement

নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী দু’বারের তৃণমূল বিধায়ক মঞ্জু বসু

Last Updated:

বিধানসভা উপনির্বাচনে নোয়াপাড়া কেন্দ্রের দু’বারের তৃণমূল বিধায়ক মঞ্জু বসুকে দলে টানল বিজেপি ৷

#কলকাতা: বিধানসভা উপনির্বাচনে নোয়াপাড়া কেন্দ্রের দু’বারের তৃণমূল বিধায়ক মঞ্জু বসুকে দলে টানল বিজেপি ৷ রবিবারই দিল্লিতে বিজেপির হাই কমান্ড মঞ্জু বসু-র নাম ঘোষণা করেন ৷
২০০০ সালে তৃণমূল নেতা স্বামী বিকাশ বসু প্রকাশ্যে খুন হওয়ার পর রাজনীতির পা রাখেন মঞ্জু বসু। মঞ্জু বসু ২০০১ সালে প্রথমবার বিধানসভা ভোটে দাঁড়ান। নোয়পাড়া কেন্দ্রে তৃণমূলের হয়ে জয়ী হন তিনি। ফের জয়ী হন ২০১১ সালের ভোটে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনজরেও এসেছিলেন মঞ্জু বসু। তবে ২০১৬ সালে রাজনৈতিক মহলে রটে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছুটা হলেও নাকি সুসম্পর্কে ইতি ঘটে মঞ্জুর।
advertisement
রাজনৈতিক মহলের মত, মঞ্জুকে বিজেপিতে আনার পিছনে কাজ করেছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের মস্তিষ্ক ৷ কারণ, অনেকেই মনে করছেন তিনি মুকুল রায়ের ঘনিষ্ঠ ৷ অনেকে ধারণা মুকুল রায়ের হাত ধরেই বিজেপি রাখতে চলেছেন মঞ্জু বসু ৷ তবে এই নিয়ে আপাতত সংবাদ মাধ্যমের কাছে মুখে কুলুপ এঁটেছেন মঞ্জু বসু ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী দু’বারের তৃণমূল বিধায়ক মঞ্জু বসু
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement