advertisement

Monkey Pox: মাঙ্কি পক্স নয়, রাজ্যের পাঠানো প্রথম নমুনার রিপোর্ট এল নেগেটিভ

Last Updated:

Monkey Pox: ইউরোপ থেকে ফেরা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ওই ছাত্র ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করে।

#কলকাতা: মাঙ্কি পক্স নয়, পুণেতে পাঠানো পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ার নমুনা পরীক্ষা করে এ কথা জানিয়ে দিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। অর্থাৎ আতঙ্কের কোনও কারণ নেই। মাঙ্কি পক্স হয়নি ওই পড়ুয়ার। উল্লেখ্য, মাঙ্কি পক্সের জন্য রাজ্যের এই প্রথম নমুনা পুণেতে পাঠানো হয়েছিল, সেটিই নেগেটিভ এসেছে।
মাঙ্কি পক্স আক্রান্ত সন্দেহে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হয় এক ছাত্র। ইউরোপ থেকে ফেরা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ওই ছাত্র ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করে। জানা যায়, ছাত্রের গায়ে গুটি বেরোনো-সহ মাঙ্কি পক্স-এর আরও বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছে।
আরও পড়ুন- গ্যাসের ব্যথা নাকি হার্ট অ্যাটাক? হঠাৎ বুকে ব্যথার কারণ দ্রুত বুঝবেন কী ভাবে, বলছেন বিশেষজ্ঞরা
তারপরেই পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি-তে রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। হাসপাতালে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয় ছাত্রকে, ছাত্রের পরিবারকেও আইসোলেশনে থাকতে বলা হয়।
advertisement
advertisement
জুন মাসের শুরুতে মাঙ্কি পক্স আক্রান্ত সন্দেহে উত্তরপ্রদেশের এক পাঁচ বছরের শিশুকন্যার নমুনা পরীক্ষা করা হয়। গাজিয়াবাদের চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) সংবাদ সংস্থা এএনআইকে জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ। শিশুর ত্বকে ফুসকুড়ি জাতীয় রোগের প্রকোপ দেখা দেওয়ায় এই সতর্কতা মূলক পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ওই স্বাস্থ্য আধিকারিক বলেছেন, ‘‘পাঁচ বছরের ওই শিশু বা তার সংস্পর্শে আসা কেউ গত এক মাসের মধ্যে বিদেশ ভ্রমণ করেননি। শিশুটির দেহে অন্য কোনও শারীরিক সমস্যাও নেই।’’
advertisement
Avijit Chanda
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Monkey Pox: মাঙ্কি পক্স নয়, রাজ্যের পাঠানো প্রথম নমুনার রিপোর্ট এল নেগেটিভ
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement