advertisement

বাংলায় পুজো কমিটিগুলিকে কোনও আয়কর নোটিস পাঠানো হয়নি, বিবৃতিতে জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক

Last Updated:

২০১৮ সালে ৩০ টি পুজো কমিটির কাছে আয়কর নোটিস পাঠানো হয়েছিল । ঠিকাদারী সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলির কাছে টিডিস নোটিস দেওয়া হয়েছিল শুধুমাত্র আয়কর রিটার্নের বিষয়টি সুনিশ্চিত করার জন্য

#কলকাতা: 'এবার কি মা দুর্গাকেও কৈলাশ থেকে আসার সময় আধার আর প্যান কার্ড নিয়ে আসতে হবে? মা দুর্গাকেও ট্যাক্স দিতে হবে? দুর্গাপুজো কমিটিগুলোকে আয়কর দপ্তরের নোটিসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি'- সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিকে বলো পেজে এই পোস্ট থেকেই জল্পনার সূত্রপাত।
advertisement
advertisement
পুজো কমিটিগুলিকে আয়কর দফতরের নোটিস দেওয়ার প্রতিবাদেও নামেন তৃণমূল নেতৃত্ব । তবে এবার এই জল্পনা সঠিক নয় এই মর্মেই নয়া বিবৃতি জারি করল Central Board of Direct Taxation ।
advertisement
একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে কোনও পুজো কমিটিকেই নোটিস পাঠানো হয়নি । তবে অর্থমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ২০১৮ সালে ৩০ টি পুজো কমিটির কাছে আয়কর নোটিস পাঠানো হয়েছিল । ঠিকাদারী সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলির কাছে টিডিস নোটিস দেওয়া হয়েছিল শুধুমাত্র আয়কর রিটার্নের বিষয়টি সুনিশ্চিত করার জন্য ।
advertisement
Capture
আয়কর দফতরের বিবৃতি অনুযায়ী, পুজো কমিটিগুলির অনুরোধেই TDS সম্পর্কে সচেতনতা গঠনে বিশেষ কিছু কর্মশালার আয়োজন করা হয়েছিল ও এই পদক্ষেপ কোনওভাবেই পুজো কমিটিগুলির বিরুদ্ধে নয় ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলায় পুজো কমিটিগুলিকে কোনও আয়কর নোটিস পাঠানো হয়নি, বিবৃতিতে জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement