advertisement

এবারের শীতে নিক্কো পার্কের নতুন আকর্ষণ ৮০ ফুট উঁচু ‘স্কাই ডাইভার’ !

Last Updated:

নিকো পার্কের পুরোনো রাইডগুলি চড়ে চড়ে কি বোর হয়ে গিয়েছেন ? এবার অন্তত তেমনটা হওয়ার সম্ভাবনা নেই ৷

#কলকাতা: শহরে শীত সব পড়তে শুরু করেছে ৷ আর তার মধ্যেই চিড়িয়াখানা ও নিক্কো পার্কের মতো বিনোদন পার্কগুলিতে ভিড় জমাতে শুরু করেছেন শহরবাসী ৷ নিকো পার্কের পুরোনো রাইডগুলি চড়ে চড়ে কি বোর হয়ে গিয়েছেন ? এবার অন্তত তেমনটা হওয়ার সম্ভাবনা নেই ৷ কারণ নিক্কো পার্ক অ্যান্ড রিসর্টস লিমিটেডের পক্ষ থেকে এবার নতুন উপহার ৮০ ফুট উঁচু ‘স্কাই ডাইভার’ ৷ পার্কের ২৫ বছর পূর্তিতে শহরবাসীর জন্য এই নতুন জমজমাট রাইড নিয়ে এসেছে নিক্কো পার্ক ৷ তাই ডিসেম্বরের পয়লা তারিখ থেকেই কলকাতার একমাত্র বিনোদন পার্কে শুরু ‘উইন্টার কার্নিভাল’ ৷
নিক্কো পার্ক গ্রুপের চেয়ারম্যান রাজীব কউলের সঙ্গে নতুন ‘স্কাই ডাইভার’ রাইডে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ ৷ নিক্কো পার্ক গ্রুপের চেয়ারম্যান রাজীব কউলের সঙ্গে নতুন ‘স্কাই ডাইভার’ রাইডে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ ৷
৮০ ফটু উঁচু এই ‘স্কাই ডাইভার’ রাইডটি দেখতে অনেকটাই রোগা ৷ সবসমিলিয়ে ১৬ জন এই রাইডে চড়তে পারবেন ৷ রাইডের সময় হল ২ মিনিট ৷ নিক্কো পার্কে এন্ট্রির সময়েই যে ‘রাইড প্যাকেজ’-র টিকিট কাটতে হয়, এই স্কাই ডাইভার রাইডও তার অন্তর্গত ৷ নতুন এই রাইড শহরের তরুণ-তরুণীদের জন্য যথেষ্ট আকর্ষণীয় হবে বলেই মনে করছেন নিক্কো পার্ক গ্রুপের চেয়ারম্যান রাজীব কউল ৷ তবে এখানেই শেষ নয়, এবছর পার্কের ২৫ বছর পূর্তিতে একটি বিশেষ ‘লাকি ড্র’-র ব্যবস্থা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷ যেখানে দু’রাত-তিন দিনের জন্য হং কং-এর ডিজনিল্যান্ডের টিকিট জেতার সুযোগও থাকছে পার্কে প্রবেশকারীদের জন্য ৷ এছাড়া পার্কের ফুড কোর্টকেও ঢেলে সাজানো হয়েছে ৷ যেখানে থাকছে একটি  গেম জোনও ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবারের শীতে নিক্কো পার্কের নতুন আকর্ষণ ৮০ ফুট উঁচু ‘স্কাই ডাইভার’ !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement