আজই আদালতে নিমতিতা কাণ্ডের চার্জশিট পেশ করবে NIA
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
চার্জশিটে ধৃত আব্দুস সামাদ , শহিদুল ইসলাম সহ বেশ কিছু নাম থাকার সম্ভাবনা রয়েছে ।
#কলকাতা:মঙ্গলবারই নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে চার্জশিট আদালত এ পেশ করতে চলেছে NIA । ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি নিমতিতা রেল স্টেশনে প্রবল বিস্ফোরণ এর ঘটনা ঘটে । গুরুতর আহত হন জঙ্গিপুর বিধানসভার তৎকালীন বিধায়ক জাকির হোসেন সহ ২৭ জন । পরে মারাত্মক আহত অবস্থায় জাকির হোসেনকে কলকাতায় এনে চিকিৎসা করানো হয় ।
ঘটনার ৯ দিন পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এর নির্দেশে NIA তদন্ত ভার গ্রহণ করে । রাজ্যের তরফে সিআইডিও তদন্ত চালাতে থাকে । ঘটনাস্থল থেকে NIA বিস্ফোরক এর নমুনা , ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে । চলে তদন্ত প্রক্রিয়া । শেষ পর্যন্ত আজ মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে আদালতের NIA কোর্টে চার্জশিট দেবে৷ বিস্ফোরণে নিষিদ্ধ গোষ্ঠীর হাত ছিল কিনা বা গোটা ঘটনায় ঝাড়খণ্ড যোগ আছে কিনা তা চার্জশিট থেকে পরিষ্কার হবে । চার্জশিটে ধৃত আব্দুস সামাদ , শহিদুল ইসলাম সহ বেশ কিছু নাম থাকার সম্ভাবনা রয়েছে ।
advertisement
Sukanta Mukherjee
advertisement
Location :
First Published :
Aug 24, 2021 10:50 AM IST










