advertisement

জেলে এসএফআই নেত্রীদের নগ্ন-তল্লাশির অভিযোগ, তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন

Last Updated:

জেলে এসএফআইয়ের মহিলা কর্মীদের নগ্ন করে তল্লাশির তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন।

#কলকাতা: জেলে এসএফআইয়ের মহিলা কর্মীদের নগ্ন করে তল্লাশির তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন। কোন পরিস্থিতিতে এভাবে তল্লাশি জেল কর্তৃপক্ষের? ঠিক কী ঘটেছিল সেদিন ? SFI-DYFI-এর ৮ নেতা-নেত্রীর সঙ্গে কথা বললেন কমিশনের প্রতিনিধিরা। পুলিশ ও জেল কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা।
টেট-দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছিল সিপিএমের ছাত্র-যুব সংগঠন। আইন অমান্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ১০৪ জনকে। পরদিন ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে ৮ জনকে পাঠানো হয়েছিল জেল হেফাজতে। যারমধ্যে চারজন এসএফআই নেত্রী।
নগ্ন-তল্লাশির অভিযোগ
advertisement
আলিপুর জেলে ৪ ছাত্রীকে নগ্ন করে তল্লাশি চানানো হয়। ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণও করা হয়। জেল কোড ভেঙেই নগ্ন-তল্লাশি চালানো হয়। অভিযুক্ত জেলের এক মহিলা কারারক্ষী
advertisement
সেই ঘটনারই তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন। সাম্প্রতিককালে মানবাধিকার কমিশনের এমন তদন্ত কার্যত নজিরবিহীন বলেই মত রাজনৈতিক মহলের। সোমবারই কলকাতায় এসেছেন কমিশনের ৫ সদস্য।
তদন্তে মানবাধিকার কমিশন
- অভিযোগকারী ৪ ছাত্রীর সঙ্গে কথা বলে জাতীয় মানবাধিকার কমিশন। কথা বলে হেয়ার স্ট্রিট থানার পুলিশের সঙ্গেও। আলিপুর মহিলা জেলে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গেও কথা বলেন কমিশনের সদস্যরা
advertisement
মঙ্গলবারও ফের একদফা এসএফআই-এর ছাত্রীদের সঙ্গে কথা বলেন মানবাধিকার কমিশনের সদস্যরা। জেলে কী হয়েছিল? কে বা কারা এমন ব্যবহার করেছিলেন? অভিযোগকারীদের থেকে তা বিস্তারিত জানতে চায় জাতীয় মানবাধিকার কমিশন। কথা বলা হয় এসএফআই ও ডিওয়াইএফআই সমর্থকদের সঙ্গেও।
মধুজা সেনরায়, রাজ্য সভাপতি, এসএফআই
আপাতত কয়েকদিন কলকাতাতেই থাকবেন কমিশনের সদস্যরা। তদন্তের প্রয়োজনে ফের কথা বলবেন পুলিশ ও জেলের আধিকারিকদের সঙ্গে। জিজ্ঞাসাবাদ করা হবে অভিযুক্ত মহিলা কারারক্ষীর সঙ্গেও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জেলে এসএফআই নেত্রীদের নগ্ন-তল্লাশির অভিযোগ, তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement