advertisement

নিউটাউনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ঢাক্কা ভ্যানের! ৪৫ বছরের চালকের মর্মান্তিক মৃত্যু

Last Updated:

Newtown Van Accident Death: নিউটাউনের পাথরঘাটা বাদামতলায় ভ্যান দুর্ঘটনায় নিতাই সদ্দার নিহত হন। ইমারতি সামগ্রী মাথায় পড়ে মৃত্যু হয়। টেকনোসিটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউটাউনে ভ্যান দুর্ঘটনায় পাথরঘাটায় প্রাণ হারালেন নিতাই সদ্দার
নিউটাউনে ভ্যান দুর্ঘটনায় পাথরঘাটায় প্রাণ হারালেন নিতাই সদ্দার
নিউটাউনে ফের পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা সামনে এল। বুধবার সকালে পাথরঘাটা বাদামতলা এলাকায় একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে চালকের মৃত্যু হয়েছে। আচমকা ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়, ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারা।
নিউটাউনের পাথরঘাটা বাদামতলা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক ভ্যানচালকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইকো স্পেস দিক থেকে পাথরঘাটার দিকে যাওয়ার সময় ভ্যানটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ডিভাইডারে ধাক্কা মারে। প্রবল ধাক্কার জেরে ভ্যানটি উল্টে যায়।
advertisement
advertisement
ভ্যানে বহন করা ইমারতি সামগ্রী উল্টে গিয়ে চালকের মাথার উপর পড়ে। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত ব্যক্তির নাম নিতাই সদ্দার। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। দুর্ঘটনার খবর পেয়ে টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিউটাউনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ঢাক্কা ভ্যানের! ৪৫ বছরের চালকের মর্মান্তিক মৃত্যু
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement