advertisement

Newtown News: নিউটাউনের অভিজাত আবাসনের পানীয় জলে ওগুলো কী! অসুস্থ শতাধিক, ভয়াবহ অবস্থা! ভয়ে বাইরে যাচ্ছেন না কেউ

Last Updated:

Newtown News: গত কয়েকদিন ধরেই শাপুরজি ই-ব্লকের বাসিন্দারা পেটের সমস্যায় ভুগছিলেন। ধীরে ধীরে তা জটিল আকার ধারণ করে।

ডায়েরিয়ার ভয়াবহ প্রকোপ
ডায়েরিয়ার ভয়াবহ প্রকোপ
নিউটাউন: নিউটাউনের শাপুরজি আবাসনের ই-ব্লকে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ। ব্লকের প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ অসুস্থ। শতাধিক মানুষ আক্রান্ত হওয়ায় গোটা আবাসন চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্বচ্ছ পানীয় জলের দাবিতে সোমবার সকালে আবাসন কর্তৃপক্ষের ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
গত কয়েকদিন ধরেই শাপুরজি ই-ব্লকের বাসিন্দারা পেটের সমস্যায় ভুগছিলেন। ধীরে ধীরে তা জটিল আকার ধারণ করে। বাসিন্দাদের অভিযোগ, আবাসন থেকে যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে, তা অত্যন্ত দূষিত। সেই জল পান করেই ছোট-বড় নির্বিশেষে ব্লকের প্রায় সমস্ত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগের ছায়া নেমে এসেছে এলাকায়।
advertisement
advertisement
আবাসিকদের দাবি, পানীয় জলের মান নিয়ে তাঁরা বারবার আবাসন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু বারংবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা টেকনোসিটি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।
advertisement
এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কে আছেন বাসিন্দারা। ডায়রিয়ার প্রকোপ আরও বাড়ার আশঙ্কায় অনেকেই ঘরবন্দি। আবাসন ফেসিলিটি ম্যানেজার জানিয়েছেন, ”আমরা যত তাড়াতাড়ি পারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown News: নিউটাউনের অভিজাত আবাসনের পানীয় জলে ওগুলো কী! অসুস্থ শতাধিক, ভয়াবহ অবস্থা! ভয়ে বাইরে যাচ্ছেন না কেউ
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement