advertisement

New Slogan For TMC Women Wing: নতুন স্লোগানে বাজার মাতাতে আসছে তৃণমূলের মহিলা বাহিনী, ‘মহিলাদের শক্তির মূল, দিদির তৈরি তৃণমূল’

Last Updated:

New Slogan For TMC Women Wing: জেলায় জেলায় সভা করার সিদ্ধান্ত, ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সমস্ত নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস।

* নতুন স্লোগান নিয়েই ময়দানে তৃণমূল মহিলা সংগঠন 
* নতুন স্লোগান নিয়েই ময়দানে তৃণমূল মহিলা সংগঠন 
কলকাতা: “মহিলাদের শক্তির মূল, দিদির তৈরি তৃণমূল” জেলায় জেলায় মহিলাদের নিয়ে সভা করবে তৃণমূল কংগ্রেস। আগামী ১০ অগাস্ট থেকে শুরু হবে এই কর্মসূচি। ১২ নভেম্বর অবধি চলবে এই কর্মসূচী। বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে অত্যাচার ও মহিলাদের জন্য যে যে কাজ করা হয়েছে তা নিয়ে এই সভা হবে।৩৫ সাংগঠনিক জেলায় এই কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস।দিদি মহিলাদের সঙ্গে, মহিলাদের পাশে’ এই প্রচারপত্র নিয়ে বুথে বুথে বিলি করতে হবে, বাড়ি বাড়ি প্রচারের সিদ্ধান্ত আগেই নিয়েছিল তৃণমূল।
২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সমস্ত নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর পিছনে একটা বড় অংশ মহিলা ভোট। তৃণমূল কংগ্রেসের মহিলা ভোটে ভাঙন ধরানোর চেষ্টা করেছে বিরোধীরা, এমনটা অভিযোগ ছিল। কিন্তু মহিলা ভোট ধরে রাখতে পেরেছে শাসক দল।
advertisement
advertisement
বিধানসভা ভোটের আগে হাতে সময় মাত্র আট মাস। মহিলা সংগঠনে তাই জোর দিচ্ছে শাসক দল। আর সেই কারণেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা রাজনৈতিক কৌশলকে নানান কর্মসূচির মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মসূচির আকারে নিয়ে আসছে শাসক দল। রাজনৈতিক মহলের মতে, মহিলাদের পাশেই আছি, এই বার্তা পুরোপুরি তুলে ধরতে চায় শাসক দল।দলের এই কর্মসূচি প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, ‘‘বাংলায় নারী ক্ষমতায়নে মুখ্যমন্ত্রী অনবদ্য ভূমিকা নিয়েছেন। তাঁর সেই ভুমিকার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা এই কর্মসূচি করব।’’
advertisement
ইতিমধ্যেই এই বিষয়ে মহিলা সংগঠনের সকলে সভা করেছেন। তৃণমূলের ৩৫ সাংগঠনিক জেলায় হবে একটি করে সভা। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া দিয়ে শুরু হবে এই রাজনৈতিক কর্মসূচী।গোটা দেশে নারীর ক্ষমতায়নে ‘এগিয়ে’ বাংলা। রাজ্যের ক্ষমতায় নারীশক্তি থেকে শুরু করে সংসদে রেকর্ড সংখ্যক মহিলা জনপ্রতিনিধির উপস্থিতি। মহিলা ভোট এই রাজ্যে ফ্যাক্টর। তাই নয়া স্লোগান নিয়েই ময়দানে তৃণমূল কংগ্রেস। পুরোদস্তুর বিধানসভা ভোটের প্রস্তুতিতে।
advertisement
ABIR GHOSHAL
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Slogan For TMC Women Wing: নতুন স্লোগানে বাজার মাতাতে আসছে তৃণমূলের মহিলা বাহিনী, ‘মহিলাদের শক্তির মূল, দিদির তৈরি তৃণমূল’
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement