advertisement

ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরি হবে মাঝেরহাটে, গাফিলতি ছিল পূর্ত দফতরের : মমতা

Last Updated:
#কলকাতা : ব্রিজের বাকি অংশও ভেঙে ফেলে হবে ৷ তৈরি করা হবে নতুন ব্রিজ ৷ বুধবার নবান্নে দাঁড়িয়ে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আজ নবান্নে মমতা বলেন,
মাঝেরহাটে নতুন ব্রিজ তৈরি হবে ৷ ভেঙে ফেলা হবে পুরোন ব্রিজ ৷ ইতিমধ্য়েই তদন্ত শুরু হয়ে গিয়েছে ৷ তদন্ত শেষ হওয়ার পরই জানা যাবে যে, দোষী কারা ? দোষীদের ছাড়া হবে না ৷
advertisement
একইসঙ্গে তিনি বলেন,
আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷ ইতিমধ্যেই মাঝেরহাট সংক্রান্ত সমস্ত ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে ৷ আর সেই সমস্ত ফাইল থেকেই স্পষ্ট যে, মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় পূর্ত দফতরের গাফিলতি স্পষ্ট ৷ সাধারণ মানুষের নিরাপত্তাই এখন মূল প্রাধান্য বিষয় ৷ এক বছরের মধ্যেই ব্রিজ তৈরির কাজ সম্পন্ন হবে ৷
advertisement
মাঝেরহাট ব্রিজের ঢিলছোঁড়া দূরত্বেই তৈরি হচ্ছিল জোকা-বিবাদি বাগ মেট্রো ৷ সেই মেট্রো তৈরির জন্য ব্যবহার করা হত ভাইব্রেটর ৷ যার জেরে মাঝেরহাট ব্রিজের উপর দিয়ে যখন গাড়ি যেত ব্রিজটি কেঁপে উঠত ৷ স্থানীয় বাসিন্দারা একাধিকবার আপত্তি জানালেও মেট্রো রেলের কর্মীরা সেসবে কর্ণপাত করেননি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা ৷  তাই পূর্ত দফতরের পাশাপাশি মেট্রোরেলেরও গাফিলতি রয়েছে কিনা সেটিও তদন্তসাপেক্ষ বলে জানালেন মমতা ৷
advertisement
কয়েকদিন আগেই তাসের ঘরের মত ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ ৷ বুধবার সেই ভেঙে পড়া ব্রিজের অংশ দেখতে গিয়েছিলেন পূর্ত দফতরের আধিকারিকরা ৷ ছিলেন পুরসভা, কেএমডিএ এবং রেলের আধিকারিকরাও ৷ এরপরই প্রশ্ন ওঠে মাঝেরহাট ব্রিজের বাকি অংশটি ঠিক কেমন রয়েছে ৷ বিশেষজ্ঞরা জানান, সেতুর বাকি অংশকে কাজে লাগানো যাবে না ৷ এরপরই জরুরি বৈঠকে বসেন পূর্ত দফতরের আধিকারিকেরা ৷ সেই বৈঠক থেকেই উঠে আসে নতুন করে মাঝেরহাট তৈরির প্রস্তাব ৷ কারণ ব্রিজের বাকি অংশও যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে ৷ তার অবস্থাও রীতিমত খারাপ ৷ পূর্ত দফতরের এই প্রস্তাবেই অবশেষে সায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
শুক্রবার মাঝেরহাট লেভেল ক্রসিং কি আদৌ কি তৈরি করা যাবে ? তা খতিয়ে দেখতেই আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন পূর্ব রেলের এজিএম, শিয়ালদহের ডিআরএম এবং রেল ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরি হবে মাঝেরহাটে, গাফিলতি ছিল পূর্ত দফতরের : মমতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement