advertisement

Mamata Banerjee Naushad Siddiqui Meeting: নবান্নে মমতা- নওশাদ বৈঠক, প্রায় আধ ঘণ্টা আলোচনা! ভাঙড়ের বিধায়কের সঙ্গে কী কথা হল মুখ্যমন্ত্রীর?

Last Updated:

সোমবার বিকেল চারটে নাগাদ নবান্নে পৌঁছন নওশাদ সিদ্দিকি৷ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শুরু হয় বলে খবর৷

নবান্নে মমতা নওশাদ বৈঠক৷
নবান্নে মমতা নওশাদ বৈঠক৷
নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাঙড়ের বিধায়ক নওশাদের প্রায় ২৫ মিনিট ধরে বৈঠক হয় বলে খবর৷
জানা গিয়েছে, নিজের বিধায়ক তহবিলের টাকা তিনি ভাঙড়ের উন্নয়নে খরচ করতে পারছেন না বলেই মুখ্যমন্ত্রীর কাছে এ দিন অভিযোগ করেছেন নওশাদ৷ ভাঙড় বিধানসভার মধ্যে ভাঙড়-১ এবং ভাঙড়-২ ব্লক দুটি পরে৷ কিন্তু নওশাদের অভিযোগ, প্রশাসনিক অসহযোগিতার কারণে এই এলাকায় তিনি কোনও কাজই করতে পারছেন না৷
advertisement
advertisement
আইএসএফ বিধায়ক অভিযোগ করেন, বিডিও থেকে শুরু করে জেলাশাসক পর্যন্ত প্রশাসনের কোনও স্তর থেকেই এলাকায় উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কোনওরকম সহযোগিতা পাচ্ছেন না তিনি৷ এ দিন রাজ্য বিধানসভাতেও এই একই ইস্যুতে নওশাদ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন৷ ভাঙড়ের বিধায়ক প্রশ্ন তোলেন, বিরোধী দলের বিধায়করা নিজেদের বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না পারলে রাজ্যের উন্নয়ন কীভাবে হবে?
advertisement
সোমবার বিকেল চারটে নাগাদ নবান্নে পৌঁছন নওশাদ সিদ্দিকি৷ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শুরু হয় বলে খবর৷ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নওশাদের সমস্যার সুরাহা হয় কি না, সেটাই দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Naushad Siddiqui Meeting: নবান্নে মমতা- নওশাদ বৈঠক, প্রায় আধ ঘণ্টা আলোচনা! ভাঙড়ের বিধায়কের সঙ্গে কী কথা হল মুখ্যমন্ত্রীর?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement