advertisement

President election 2022: ভোট দিলেন মোদি, লম্বা লাইন বিধানসভাতেও! জোড়া নজির গড়ে রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায় দ্রৌপদী

Last Updated:

দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু৷ বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা৷

ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ Photo-ANI
ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ Photo-ANI
#কলকাতা: সকাল থেকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান প্রক্রিয়ায় ব্যস্ত বিধায়ক থেকে সাংসদরা৷ দিল্লিতে সংসদের মতো বিভিন্ন রাজ্যে রাজ্যে চলছে ভোট দান প্রক্রিয়া৷ কলকাতায় বিধানসভাতেও ভোট দিচ্ছেন রাজ্যের বিধায়ক এবং সাংসদরা৷ সকাল দশটা নাগাদ সংসদে গিয়ে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷
দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু৷ বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা৷
advertisement
সংখ্যার নিরিখে দ্রৌপদী মুর্মুর জয় অনেকটাই নিশ্চিত৷ নির্বাচিত হলে একসঙ্গে জোড়া নজির স্থাপন করবেন দ্রৌপদী মুর্মু৷ আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে প্রথমবার রাইসিনা হিলসে পা রাখবেন তিনি৷ আবার, সবথেকে কম বয়সে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে চলেছেন তিনি৷ আজ ভোটগ্রহণের পর আগামী ২১ জুলাই ভোট গণনা এবং ফল ঘোষণা হবে৷ ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি৷
advertisement
সংসদ ভবন চত্বরেই পোলিং বুথ তৈরি করা হয়েছে৷ সেখানেই ভোট দিচ্ছেন সাংসদরা৷ রাজ্যসভার জেনারেল সেক্রেটারি নির্বাচনের রিটার্ননিং অফিসার৷
সংসদ ভবনের মতো সকাল থেকেই রাজ্য বিধানসভায় ভোট দেওয়ার জন্য বাংলার সাংসদ এবং বিধায়কদের লম্বা লাইন পড়েছে৷ শাসক দল তৃণমূল এবং বিজেপি বিধায়করা সকাল থেকেই ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন৷
advertisement
নির্বাচনে
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
President election 2022: ভোট দিলেন মোদি, লম্বা লাইন বিধানসভাতেও! জোড়া নজির গড়ে রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায় দ্রৌপদী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement