advertisement

উৎসবের মরশুমে শহরে মাদক জাল রুখতে তৎপর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো

Last Updated:

উৎসবের মরশুমে শহরে মাদক জাল রুখতে তৎপর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শহরের কয়েকটি পাব, বার ও নাইটক্লাব মালিকদের সঙ্গে বৈঠকে একাধিক নির্দেশিকা দিল এনসিবি।

#কলকাতা: উৎসবের মরশুমে শহরে মাদক জাল রুখতে তৎপর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শহরের কয়েকটি পাব, বার ও নাইটক্লাব মালিকদের সঙ্গে বৈঠকে একাধিক নির্দেশিকা দিল এনসিবি। বর্ষবরণের উৎসবের আগে মাদক পাচারের খবর পেলেই অভিযান চালাবে এনসিবি।
বছরের শেষে ও বর্ষবরণের মরশুমেই ড্রাগসের হাই টাইম। মওলানা হাসিস বা এলএসডি-র মত মাদক। কয়েকদিন আগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জালে ধরা পড়ে মাদক পাচার চক্র। গ্রেফতারও হয় কয়েকজন। মাদক জাল রুখতে তাই তৎপর নারোটিক্স কন্ট্রোল ব্যুরো। বৃহস্পতিবার শহরের কয়েকটি পাব, বার ও নাইটক্লাবের মালিকদের সতর্ক করতে একটি বৈঠক ডাকে এনসিবি। বৈঠকে তাঁদের একাধিক নির্দেশিকা দেওয়া হয়।
advertisement
মাদক জাল রুখতে সতর্কতা
advertisement
--------------------------
- মাদকের লেনদেন কীভাবে হয় ?
- মাদকাসক্ত ও কারবারীদের কীভাবে চিনবেন?
- নাইটক্লাবের ভিতরে ঢোকার সময় সতর্কভাবে তল্লাশি
- নাইটক্লাবের গেটে মাদক আইন ও শাস্তির বোর্ড লাগানো বাধ্যতামূলক
এদিন বৈঠকে কলকাতা ও বিধাননগরের ১৬ জন নাইটক্লাব ও বারের মালিককে ডাকা হয়। তবে বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র ৮ জন। যাঁরা আসেননি তাঁদের বিষয়ে খতিয়ে দেখছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এছাড়াও শহরে মাদক জাল রুখতে দোসরা জানুয়ারির পরে স্কুল ও কলেজ খুললে কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করতে চলেছে এনসিবি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উৎসবের মরশুমে শহরে মাদক জাল রুখতে তৎপর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement